শহরে একধাক্কায় অনেকটাই কমল অটো এলপিজির দাম, স্বস্তি নিত্যযাত্রীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: মাসের শুরুতেই আমজনতার জন্য স্বস্তি। একধাক্কায় অনেকটাই কমল অটো এলপিজির দাম। আজ, বুধবার থেকে কলকাতায় অটোর এলপিজির দাম কমেছে ৭ টাকা ৫ পয়সা করে। আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধের জেরে গত মে মাসের ১ তারিখ থেকে অটো এলপিজির দাম শহরে বেড়ে দাঁড়িয়েছিল ৮৯ টাকা ৪৫ পয়সা। এদিন সকাল ৮টা থেকে সেই দাম কমে দাঁড়িয়েছে ৮২ টাকা ৪০ পয়সা করে। যার ফলে স্বস্তিতে শহরবাসী। কারণ অটোর এলপিজির দাম কমে যাওয়ায় ভাড়াও কমবে বলে মনে করছেন নিত্যযাত্রীরা। মে মাস থেকে অটোর এলপিজির দাম বৃদ্ধি পাওয়ায় শহরে একাধিক রুটে ভাড়াও বেড়ে গিয়েছিল। যার ফলে নিত্যযাত্রীরা পড়েছিলেন বিপাকে। তবে এদিন থেকে দাম কমায় ভাড়াও কমবে বলে আশায় নিত্যযাত্রীরা।

আরও পডুন: সাতসকালে রুবি মোড়ে মর্মান্তিক দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু বাইকচালকের

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে গোটা বিশ্বেই জ্বালানি সঙ্কট দেখা দিয়েছিল। বিশেষ করে হরমুজ প্রণালি বন্ধ থাকায় ভারত সহ বিভিন্ন দেশে তীব্র জ্বালানি সঙ্কট দেখা দেয়। যার ফলে ভারতে পেট্রল-ডিজেল, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করতে বাধ্য হয়েছিল তেল বিপনণ সংস্থাগুলি। দাম বেড়েছিল জেট ফুয়েলেরও। সেই পথে হেঁটে শহরে অটোর এলপিজির দামও বৃদ্ধি করা হয়েছিল। যার ফলে অটোর ভাড়াও কোথাও কোথাও দ্বিগুণ বৃদ্ধি করা হয়। তবে এখন মধ্যপ্রাচ্য শান্ত। হরমুজ প্রণালিতে অবরোধ উঠেছে। তাই জ্বালানি সঙ্কট কমে যাওয়ায়, অটোর এলপিজির দামও কমানো হয়েছে। একই সঙ্গে এদিন থেকে জেট ফুয়েলের দামও একধাক্কায় পাঁচ টাকা কমানো হয়েছে লিটারপ্রতি। কেন্দ্রীয় সরকার আজ, বুধবার থেকে সেই দাম কমিয়েছে। যার ফলে বিমানের ভাড়াও কমার আশায় যাত্রীরা।

ধার শোধ করতে দুঃসাহসিক চুরি! ১০ লক্ষ টাকা গায়েব করে শ্রীঘরে এটিএমের নিরাপত্তারক্ষী

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

আর কিছুক্ষণের মধ্যেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে ৩০০০ টাকা, মোবাইল থেকেই চেক করুন আপনার স্ট্যাটাস

সাতসকালে রুবি মোড়ে মর্মান্তিক দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু বাইকচালকের

শহরে একধাক্কায় ৭টাকা ৫ পয়সা করে দাম কমল অটোর এলপিজির

ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকো

সপ্তাহান্তে ফের দুর্যোগের আশঙ্কা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াইয়ে অবশেষে নিয়ন্ত্রণে হলদিয়া পেট্রোকেমিক্যালের ভয়াবহ আগুন, ব্যাহত ট্রেন চলাচল

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

জোর ধাক্কা ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন শীর্ষ আদালত

শহরে একধাক্কায় অনেকটাই কমল অটো এলপিজির দাম, স্বস্তি নিত্যযাত্রীদের

ভয়াবহ দুর্ঘটনা! কোচিং সেন্টারের ছাদ ভেঙে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে আইএস ঘাঁটিতে আকাশপথে হামলা আফগানিস্তানের