মা হওয়ার অপেক্ষায় সামান্থা, বেবি বাম্পের ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিলেন নায়িকা

সিক্স প্যাক অ্যাবসকে বিদায় জানিয়ে মাতৃত্বকে বরণ করে নিয়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এখন ফিটনেস নিয়ে তেমন চিন্তাভাবনা নেই তাঁর।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিক্স প্যাক অ্যাবসকে বিদায় জানিয়ে মাতৃত্বকে বরণ করে নিয়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এখন ফিটনেস নিয়ে তেমন চিন্তাভাবনা নেই তাঁর। ছোট্ট বেবি বাম্প প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। দিন কয়েক আগে বেবি বাম্প নিয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় এসে মা হওয়ার সুখবর দিয়েছিলেন সামান্থা।

মাস কয়েক আগে চেন্নাইয়ের একটি মন্দিরে চুপিসাড়ে পরিচালক-চিত্রনাট্যকার রাজা নিদিমোরুকে বিয়ে করেছেন অভিনেত্রী। বছর কয়েক আগে পর্যন্ত তিনি সুপারস্টার নাগার্জুনের পুত্রবধূ ছিলেন। তবে ২০২১ সালে নাগা চৈতন্য ও সামান্থা যৌথ বিবৃতিতে তাঁদের বিচ্ছেদের কথা জানান। এর কয়েক বছর পর ২০২৪ সালের ডিসেম্বরে অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন নাগা চৈতন্য। আর গত বছরের ডিসেম্বরে রাজা নিদিমোরুকে বিয়ে করেন অভিনেত্রী। আর বিয়ের কয়েক মাসের মধ্যেই মা হতে চলেছেন তিনি। দিন কয়েক আগেই একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, মাতৃত্বের জন্যে কয়েক মাস তিনি অভিনয় থেকে বিরতিতে যাবেন। সুতরাং এখনও আনুষ্ঠানিকভাবে মা হওয়ার ঘোষণা না দিলেও নানারকম ইঙ্গিতে অভিনেত্রী জানিয়ে দিয়েছেন তিনি মা হতে চলেছেন।

এবার অভিনেত্রী তাঁর বেবি বাম্প প্রদর্শন করলেন। আর মজা করে জানালেন সিক্স-প্যাক অ্যাবসকে বিদায় জানিয়েছেন তিনি। tতানে আবার দেখার অপেক্ষায়। ছবিতে দেখা যাচ্ছে, আঁটসাঁট কালো পোশাক পরে আছেন তিনি। বেবিবাম্পের পাশে একটি বড় কুশন ধরে আছেন সামান্থা। তবে, তাঁর গর্ভবতী পেটটিই ছিল মূল আকর্ষণ। তিনি ছবিটির ক্যাপশনে লিখেছেন, ‘সিক্স-প্যাক। আবার দেখা হবে তোমার সঙ্গে।’ ছবিটি দেখে বোঝাই যাচ্ছে, অভিনেত্রী এখন মাতৃত্বকালীন সময় কাটাচ্ছেন বাড়িতে। আর অভিনেত্রীর গর্ভাবস্থা নিয়ে এমন সহজ সরল দৃষ্টিভঙ্গি ভক্তদের মন ছুঁয়ে গিয়েছে। সবাই তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সম্প্রতি হায়দরাবাদে তাঁর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘মা ইন্তি বঙ্গারাম’-এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে অভিনেত্রী সুখবরটি দিয়েছেন।

ধর্মতলায় মাপজোক কাণ্ড: ফেঁসে গিয়েও হাজিরা এড়ালেন দোলা-বৈশ্বানর, থানায় যাচ্ছেন কুণাল

আবাসের টাকা হাতাতে উপভোক্তার বদলে ‘কোড নেম’, কাঠগড়ায় ফলতার ‘পুষ্পা’

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ৬০০ কেজি হাঁড়িভাঙ্গা ও আম্রপালি আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

কলকাতা ও রাজ্য পুলিশে ফের রদবদল, কাকে কোথায় পাঠানো হল?

বাড়িতে বানিয়ে নিন ব্রাজিলের জনপ্রিয় মিষ্টি ব্রিগাদেইরো, রইল রেসিপি

কবির বাহিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে বিচ্ছেদ, গুজব ওড়ালেন কৃতি স্যানন, কী বললেন?

ভেনেজুয়েলা থেকে ফিরল ভারতীয় নাবিকের দেহ, উধাও মস্তিষ্ক-হৃৎপিণ্ড-ফুসফুস

‘চিকিৎসা ক্ষেত্রে আমরা-ওরা করত তৃণমূল’, তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

গরম থেকে বাঁচতে জলে শরীর ভেজাতে গিয়ে জার্মানিতে মর্মান্তিক মৃত্যু ৩০ জনের

খুনের মাসখানেক আগে সিয়ার বাবা-মায়ের সঙ্গে নাচছেন কেতন, ভাইরাল পুরানো ভিডিও

ধার শোধ করতে দুঃসাহসিক চুরি! ১০ লক্ষ টাকা গায়েব করে শ্রীঘরে এটিএমের নিরাপত্তারক্ষী