সম্পর্কের টানাপোড়েনের মর্মান্তিক পরিণতি! গৃহবধূকে ধারালো অস্ত্রের কোপ প্রেমিকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  পরকীয়ার সম্পর্কের টানাপোড়েনের জেরে হুগলির পান্ডুয়ায় নৃশংস খুন। গভীর রাতে বাড়িতে ঢুকে ধারালো কাস্তে দিয়ে গলা কেটে এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল তাঁর প্রেমিকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

হুগলির পান্ডুয়ার রামেশ্বরপুর গোপালনগর গ্রাম পঞ্চায়েতের দাঁপুর এলাকায় মঙ্গলবার রাত প্রায় ১১টা নাগাদ খুন হন ৩৪ বছরের ওহিদা খাতুন। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, নয় বছর আগে দাঁপুরের বাসিন্দা হোসেন আলীর সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। স্বামী মানসিকভাবে কিছুটা অসুস্থ বলেই পরিবারের দাবি। মৃতার বাপের বাড়ি গুরাপ থানার আকবরপুর এলাকায়। অভিযোগ, প্রায় তিন বছর আগে পাশের গ্রামের বাসিন্দা গোপাল ক্ষেত্রপালের সঙ্গে ওহিদার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি সেই সম্পর্কের টানাপোড়েন থেকেই এই খুনের ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে পরিবার। মৃতার দিদি ফরিদা বিবির অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে মুখে গামছা বাঁধা এক ব্যক্তি বাড়িতে ঢুকে বাথরুমের পাশে ওহিদার উপর হামলা চালায়। ধারালো কাস্তে দিয়ে তাঁর গলায় কোপ মেরে অভিযুক্ত পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওহিদা। পরিবারের সদস্যরা দ্রুত পুলিশে খবর দেন। পান্ডুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুনঃ নদিয়ার কালীগঞ্জে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম-পাথর উত্তেজিত জনতার, নামল কেন্দ্রীয় বাহিনী

ঘটনার পর ফরিদা বিবি পান্ডুয়া থানায় গোপাল ক্ষেত্রপালের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, পরিবার বহুবার ওহিদাকে ওই সম্পর্ক থেকে সরে আসতে বলেছিল। সম্প্রতি তিনি সম্পর্কটি শেষ করতে চেয়েছিলেন বলেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তাঁদের সন্দেহ। মৃতার দুই কন্যাসন্তান রয়েছে। একজনের বয়স সাত বছর এবং অন্যজনের বয়স পাঁচ বছর। এদিকে, পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা।

Microsoft Layoff: ফের ৫,০০০ কর্মীকে ছাঁটাই করছে সত্য নাদেলার সংস্থা

রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, ইউক্রেনের ড্রোন হামলায় মৃত্যু বাংলার যুবকের

‘আগে চারটে খুন করেছি,এবার তোমার পালা’ চলন্ত ট্রেনে যাত্রীকে হুমকি খুনির

মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম-পাথর ছুড়ল বিজেপি কর্মীরা, দাঁড়িয়ে দেখল পুলিশ

তৃণমূলের নাম-প্রতীকের দাবি ঋতব্রতদের, বৃহস্পতিবার ডেকে পাঠালেন জ্ঞানেশ কুমার

গ্রেফতারির ভয়ে হাজিরা এড়ালেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার!

খুলল উৎসশ্রী পোর্টাল, প্রায় চার বছর পরে শুরু হচ্ছে শিক্ষকদের বদলি

কুশল অতীত, আবারও প্রেমে পড়েছেন শিবাঙ্গী যোশী, হয়ে গিয়েছে বাগদান, পাত্র কে?

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

প্রথমে স্যালুট, পরে বাবার পা ছুঁয়ে প্রণাম, নয়া সেনাপ্রধানের ‘পিতৃভক্তি’ দেখে মুগ্ধ নেটিজেনরা

‘অন্নপূর্ণা যোজনায় ২৬ লক্ষ আবেদন বাতিল,’ জানালেন মুখ্যমন্ত্রী

জায়গা হারালেন অভিষেক, টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে শীর্ষ স্থানে ঈশান কিশন