জায়গা হারালেন অভিষেক, টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে শীর্ষ স্থানে ঈশান কিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে  অভিষেক শর্মাকে পিছনে  ফেলে শীর্ষ স্থান দখল করলেন ঈশান কিশন। এক বছর ধরে অভিষেক শর্মা এই জায়গা দখল করে রেখেছিল।    

সম্প্রতি দুর্দান্ত ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে ঈশানের রেটিং পয়েন্ট বেড়েছে।   তিনি অভিষেকের ঠিক পিছনেই ছিলেন। দুই ক্রিকেটারের মধ্যে ব্যবধান ছিল মাত্র  ৭ পয়েন্ট। সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে সেই ব্যবধান ঘুচিয়ে এক নম্বরে উঠে এলেন ঝাড়খণ্ডের এই বাঁহাতি ব্যাটার।  টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন ঈশান।  প্রায় ২০০ স্ট্রাইক রেটে ৩১৭ রান করেন। কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে তাঁর ম্যাচজয়ী ইনিংসটি তাঁকে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ পুরস্কার এনে দেয় এবং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার ভিত শক্ত করে দেয়।  তিনি এখন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব এবং অভিষেক শর্মার পর টি-টোয়েন্টিতে এক নম্বর স্থান অধিকারকারী চতুর্থ ভারতীয়  ব্যাটসম্যান হয়ে উঠেছেন। 

আরও পড়ুন: সেবাশ্রয়ের নামে স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতেন অভিষেক! দায়ের অভিযোগ

দুই ম্যাচের সিরিজে চারটি উইকেট নিয়ে আয়ারল্যান্ডের হয়ে সবচেয়ে বড় উন্নতি করেছেন বাঁ-হাতি পেসার ম্যাথিউ হামফ্রিস। তিনি, টি-টোয়েন্টি আন্তর্জাতিক বোলিং র‍্যাঙ্কিংয়ে  ২৫তম স্থানে পৌঁছেছেন, তাঁর তাঁর কেরিয়ারে সেরা ঘটনা।  আইসিসি টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষেও পরিবর্তন এসেছে, অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড প্রথমবারের মতো বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান হয়েছেন।

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই বিপদ, বাড়বে খরচ

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড