নম্বর ছাড়াই ব্যবহার করা যাবে WhatsApp! নতুন ফিচার নিয়ে কড়া নজরদারিতে কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হোয়াটসঅ্যাপ শীঘ্রই চালু করতে চলেছে নতুন ‘ইউজারনেম’ ফিচার। এই সুবিধা চালু হলে ব্যবহারকারীরা মোবাইল নম্বর সেভ না করেই অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সংস্থার দাবি, এতে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আরও জোরদার হবে। তবে এই নতুন ব্যবস্থাকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। 

সূত্রের খবর, অনলাইন প্রতারণা ও ভুয়ো পরিচয়ের ঘটনা বাড়তে থাকায় হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি খতিয়ে দেখবে কেন্দ্র। ইউজারনেম ব্যবস্থার অপব্যবহারের সুযোগ রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হবে। পর্যালোচনায় কোনও ত্রুটি বা নিরাপত্তাজনিত সমস্যা ধরা পড়লে হোয়াটসঅ্যাপের মূল সংস্থা মেটাকে নোটিস পাঠানো হতে পারে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আগামী কয়েক মাসে ধাপে ধাপে এই ফিচার বিশ্বজুড়ে চালু হবে। ব্যবহারকারীরা চাইলে অ্যাপের প্রোফাইল বা অ্যাকাউন্ট সেটিংস থেকে একটি নির্দিষ্ট ইউজারনেম বেছে নিতে পারবেন। এটি সম্পূর্ণ ঐচ্ছিক। প্রয়োজনে পরে সেই ইউজারনেম পরিবর্তন বা মুছেও ফেলা যাবে। নতুন ব্যবস্থায় শুধুমাত্র ইউজারনেম ব্যবহার করেই চ্যাট শুরু করা যাবে। পাশাপাশি আগের মতোই ব্লক ও রিপোর্ট করার সুবিধাও থাকবে। সংস্থার বক্তব্য, বিশেষ করে গ্রুপে বা প্রথমবার কারও সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অনেকেই নিজের মোবাইল নম্বর প্রকাশ করতে চান না। সেই কারণেই এই উদ্যোগ।

আরও পড়ুনঃ নারকেলডাঙার বিজেপি কর্মী খুনের ঘটনায় পরেশ পাল-সহ ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

ইউজারনেম সর্বোচ্চ ৩৫ অক্ষরের হতে পারবে। বিশিষ্ট ব্যক্তি ও জনপ্রিয় পরিচিত নামগুলি সংরক্ষিত থাকবে, যাতে অন্য কেউ সেগুলি ব্যবহার করতে না পারেন। ব্যবসায়িক প্রতিষ্ঠান, নির্মাতা এবং বিভিন্ন সংগঠন চাইলে ফেসবুক বা ইনস্টাগ্রামে ব্যবহৃত একই ইউজারনেম ব্যবহার করতে পারবে। যদিও এই ফিচারকে গোপনীয়তা রক্ষার বড় পদক্ষেপ বলেই দাবি করছে হোয়াটসঅ্যাপ, তবুও বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, প্রতারকরা ভুয়ো পরিচয় তৈরি করে এর অপব্যবহার করতে পারে। সংস্থার দাবি, অপব্যবহার রুখতে একাধিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া অতিরিক্ত পরিচয় যাচাইয়ের জন্য বিশেষ সংখ্যাসূচক কোড ব্যবহারের সুবিধাও দেওয়া হবে।

শহিদ দিবসের সমাবেশের স্থান চূড়ান্ত করতে বৈঠকে তৃণমূলনেত্রী

নারকেলডাঙার বিজেপি কর্মী খুনের ঘটনায় পরেশ পাল-সহ ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

আম-কূটনীতি! শুভেন্দুকে ১০০ কেজি রসালো আম পাঠালেন তারেক রহমান

সম্পর্কের টানাপোড়েনের মর্মান্তিক পরিণতি! গৃহবধূকে ধারালো অস্ত্রের কোপ প্রেমিকের

Microsoft Layoff: ফের ৫,০০০ কর্মীকে ছাঁটাই করছে সত্য নাদেলার সংস্থা

রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, ইউক্রেনের ড্রোন হামলায় মৃত্যু বাংলার যুবকের

‘আগে চারটে খুন করেছি,এবার তোমার পালা’ চলন্ত ট্রেনে যাত্রীকে হুমকি খুনির

নদিয়ার কালীগঞ্জে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম-পাথর উত্তেজিত জনতার, নামল কেন্দ্রীয় বাহিনী

খুলল উৎসশ্রী পোর্টাল, প্রায় চার বছর পরে শুরু হচ্ছে শিক্ষকদের বদলি

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

তৃণমূলের নাম-প্রতীকের দাবি ঋতব্রতদের, বৃহস্পতিবার ডেকে পাঠালেন জ্ঞানেশ কুমার

প্রথমে স্যালুট, পরে বাবার পা ছুঁয়ে প্রণাম, নয়া সেনাপ্রধানের ‘পিতৃভক্তি’ দেখে মুগ্ধ নেটিজেনরা

‘অন্নপূর্ণা যোজনায় ২৬ লক্ষ আবেদন বাতিল,’ জানালেন মুখ্যমন্ত্রী