ক্যামেরার সামনেই চোখে এল জল, সাংবাদিক বৈঠকের মাঝে বাবার মৃত্যুসংবাদ পেলেন কঙ্গোর কোচ 

Share:

নিজস্ব প্রতিনিধি: ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হারের পর ম্যাচ-পরবর্তী সাংবাদিক বৈঠক করছিলেন কঙ্গোর প্রধান কোচ সেবাস্তিয়ান দেসাবে। এমনিতেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে মন ভেঙেছিল। তার মধ্যেই সাংবাদিক বৈঠকের মাঝে হঠাৎ বাবার মৃত্যুসংবাদ পেলেন তিনি। জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদ পেতেই সাংবাদিক বৈঠক ছেড়ে রওনা দেন বাড়ির উদ্দেশ্যে। 

সেবাস্তিয়ান সাংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তর দিচ্ছিলেন । সেই সময়েই হঠাৎ করে মিডিয়া অফিসার বলেন, ‘সকলকে ধন্যবাদ। কিন্তু আমাদের একটা ঘোষণা রয়েছে। কোচের পিতৃবিয়োগ হয়েছে। ওঁকে সমবেদনা।’ আচমকা এই খবরটি শুনে দেসাবে বাক্রুদ্ধ হয়ে গিয়েছিলেন। শান্তভাবে ‘ধন্যবাদ’ জানিয়ে   তিনি সাংবাদিক বৈঠক ত্যাগ করেন। সরাসরি সম্প্রচারিত এই ঘটনাটি দেখে  সকলেরই মন ভাঙে।

আরও পড়ুন:  বসনিয়াকে হারিয়ে ইতিহাস, ২০০২ সালের পর প্রথমবার শেষ ষোলোয় আমেরিকা

উল্লেখ্য, ১৯৭৪ সালের পর নিজেদের প্রথম বিশ্বকাপে খেলতে নেমে  দেশের ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে পৌঁছে প্রত্যাশা করেছিল কঙ্গো। দেসাবের নেতৃত্বে তারা বিশ্বকাপে তাদের প্রথম গোলও করে এবং টুর্নামেন্টে তাদের প্রথম জয় পায়। সেটা ছিল চলতি বিশ্বকাপে অন্যতম সেরা ঘটনাগুলোর একটি। তবে,  রাউন্ড অফ ৩২-এ এক গোলে পিছিয়ে পড়েও ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানোয় তাদের ঐতিহাসিক যাত্রার সমাপ্তি ঘটে। ৭৫ মিনিট পর্যন্ত ডিআর কঙ্গো ১-০ গোলে ন্যায্যভাবেই এগিয়ে ছিল, কিন্তু এরপর হ্যারি কেইন গোল করে সমতা ফেরান। ইংল্যান্ড অধিনায়ক ৮৬ মিনিটে আবারও গোল করে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন এবং রাউন্ড অফ ১৬-এ মেক্সিকোর মুখোমুখি হওয়ার সুযোগ করে নেন।

 

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের