বসনিয়াকে হারিয়ে ইতিহাস, ২০০২ সালের পর প্রথমবার শেষ ষোলোয় আমেরিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: ম্যাচের শুরু থেকেই আমেরিকা আক্রমণাত্মক ফুটবল খেলছিল। বসনিয়ার রক্ষণকে চাপে রাখে তারা। প্রথমার্ধে সবচেয়ে উজ্জ্বল ছিলেন বালোগান। তবে গোলের পর  লালকার্ড দেখেন বালোগান। তা সত্বেও ইতিহাস গড়ে ২০০২ সালের পর প্রথমবার শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ আমারিকা।  

বসনিয়াকে ২–০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আমেরিকা। ম্যাচের দুই অর্ধে দুটি গোল পেয়েছে  আমেরিকা। প্রথমার্ধের ৪৫ মিনিটে আমেরিকার  হয়ে প্রথম গোলটি করেন ফোলারিন বালোগান। তবে  ৬৪ মিনিটে তারিক মুহারেমোভিচকে বাজে ভাবে ফাউল করে বালোগান সরাসরি লালকার্ড দেখেন। তাই ম্যাচের বাকি প্রায় আধঘণ্টা ১০ জন নিয়ে খেলে আমেরিকা। যদিও এতে রোখা যায়নি তাদের  ম্যাচের ৮২ মিনিটে ফ্রি–কিক থেকে দ্বিতীয় গোলটি করেন মালিক টিলম্যান।  বসনিয়ার কিংবদন্তি এদিন জেকোর এটি ছিল ১৫১তম আন্তর্জাতিক ম্যাচ। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। ৪০ বছর বয়সী স্ট্রাইকার হয়তো ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলে ফেললেন।

আরও পড়ুন: ‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

গ্রুপ পর্বের তিন ম্যাচেই প্রথম ১১ মিনিটের মধ্যে গোলের দেখা পেয়েছিল আমেরিকা। তবে  সেই ধারায় ছেদ পড়ে এই ম্যাচে। প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ পর্যন্ত। তবে ম্যাচ তারা জিতে নিয়েছে ঠিকই। এবার আগামী  সোমবার (৬ জুলাই) ভোরে বেলজিয়ামের মুখোমুখি হবে আমেরিকা। সিয়াটলে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ। নতুন কোনও ইতিহাস লিখতে পারে কি আমেরিকা সেটাই দেখার ।  

 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের