অনুষ্কার পোশাকের ম্যাজিক, মিনি ড্রেস মুহূর্তে হয়ে গেল ফ্লোর-লেংথ গাউন! হৈচৈ নেটমহলে

Share:

নিজস্ব প্রতিনিধি: ছিল হাঁটু সমান পোশাক, কিন্তু উঠে দাঁড়াতেই লম্বা পোশাকে পরিণত হল! এটা কী করে সম্ভব? তাও আবার একই রকম স্টাইলের পোশাক। হ্যাঁ, সম্প্রতি অভিনেত্রী অনুষ্কা শর্মার পোশাক নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। তবে কি অভিনেত্রী স্টেডিয়ামের ভিতরেই পোশাক পরিবর্তন করলেন? সম্প্রতি আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ দেখতে লন্ডনের আইকনিক লর্ডস স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন অনুষ্কা শর্মা। ভারতীয় মহিলা ক্রিকেটারদের উৎসাহ দিতে সিনিয়র হিসেবে স্ত্রীকে নিয়ে মাঠে উপস্থিত হয়েছিলেন বিরাট কোহলি। বরাবরের মতোই এই দম্পতির ভালবাসাময় মুহূর্ত এবং ফ্যাশনেবল সাজ নেটমললের মন জয় করেছে। তবে সেদিন অনুষ্ঠানে অনুষ্কার পরিহিত পোশাকটির উপর সবার নজর গিয়েছে। যা সোশ্যাল মিডিয়ায় রহস্যের জন্ম দিয়েছে।

 

সেদিন ম্যাচের শেষে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী, প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান এবং তাঁর স্ত্রী সোফি ধাওয়ান-সহ তাঁদের ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ছবি তুলেছিলেন। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভক্তরা অনুষ্কার সাবলীল গ্রীষ্মকালীন স্টাইলের প্রশংসা করেছেন। বেশিরভাগ ছবিতেই অনুষ্কাকে একটি চমৎকার পাউডার ব্লু মিনি ড্রেস পরা অবস্থায় দেখা গিয়েছে। তবে, বিভ্রান্তি শুরু হয় যখন সোফি ধাওয়ান ইনস্টাগ্রামে গ্যালারি থেকে একটি গ্রুপ ছবি শেয়ার করেন। সেই ছবিতে অনুষ্কাকে দেখতে একই রকম নীল ড্রেস পরা অবস্থায় দেখা গিয়েছে, কিন্তু সেটি ছিল ফ্লোর-লেংথ বা মেঝে পর্যন্ত লম্বা। অভিনেত্রীর পোশাকের দৈর্ঘ্যের এই বৈসাদৃশ্যই ভক্তদের অবাক করেছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Soph (@sophiedhawan93)

অনেকেই বলছেন, তবে কি অনুষ্কা স্টেডিয়ামের ভিতরে পোশাক বদলেছেন, নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে। কৌতূহলী নেটিজেনরা সোফির ইনস্টাগ্রাম কমেন্টে প্রশ্নবাণে ভরিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, অনুষ্কা কীভাবে এক ছবিতে ছোট পোশাক আর অন্য ছবিতে লম্বা পোশাক পরতে পারেন? তবে জল্পনার অবসান ঘটিয়ে শিখর ধাওয়ানের স্ত্রী সোফি ধাওয়ান ব্যক্তিগতভাবে মন্তব্যটির জবাব দিয়েছেন। তিনি লিখেছেন, ‘ছবিটি আইসিসি পেজ থেকে নিয়ে পোর্ট্রেট আকারের সঙ্গে মেলানোর জন্য লম্বা করা হয়েছিল।’ অর্থাৎ অভিনেত্রীর পোশাকটি সম্পাদনার মাধ্যমে লম্বা করা হয়েছে। তাই অনুষ্কার মিনি ড্রেসটি আসল দৈর্ঘ্যের চেয়ে অনেক বেশি লম্বা দেখাচ্ছে। অভিনেত্রী কোনও পোশাক পরিবর্তন করেননি, বরং ইমেজ এডিটিং এবং এআই-এর সাহায্যে আকার তাঁর পোশাকের দৈর্ঘ্য পরিবর্তন করা হয়েছে।

কেতনের বাগদত্তা সিয়ার লাই ডিটেক্টর পরীক্ষার আর্জি জানাল পুলিশ

১,৪৫৪ ফুট উঁচু এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় প্রেমের প্রস্তাব! বিশ্বশান্তির বার্তা দিয়ে গ্রেফতার রুশ দম্পতি

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, শিলিগুড়ি-সিকিমের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন

বাড়ছে বিপদ, দেবরাজের আয় বহির্ভূত সম্পদ নিয়ে তদন্তে ইডি

আনন্দ উৎসব পরিণত হলো বিষাদে, মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো গুরুদ্বার, তীব্র নিন্দা ভারতের

অনুদান কেলেঙ্কারির পর এবার রাম মন্দিরের চাকরিতেও দুর্নীতি! ঘুষ দিয়েছেন ১২৫ জন কর্মী

এক মুহূর্তেই সব শেষ!লোহার রডে এফোঁড়-ওফোঁড় স্করপিও, তারপর যা হল….

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

পুরুলিয়া থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, অভিষেকের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত

চারচাকা গাড়ি করে এসে ছাগল-ভেড়া চুরি করে পালাল চোরের দল, ভাইরাল ভিডিও

বর্ষায় বাইক নিয়ে পাহাড় যাওয়ার পরিকল্পনা? মাথায় রাখুন এই বিষয়গুলি

সাবধান! আজ থেকেই শনিদেবের কোপে ধ্বংস হতে পারে চার রাশির জাতকদের সুখ-শান্তি