কেতনের বাগদত্তা সিয়ার লাই ডিটেক্টর পরীক্ষার আর্জি জানাল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে আলোড়ন ফেলা কেতন আগরওয়াল হত্যা মামলায় এবার বড় পদক্ষেপ নিল পুনে পুলিশ। তদন্তে একাধিক অসঙ্গতি এবং প্রত্যক্ষ প্রমাণ না মেলায় প্রধান অভিযুক্ত তথা নিহতের বাগদত্তা সিয়া গোয়েলের লাই-ডিটেক্টর বা পলিগ্রাফ পরীক্ষা করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে পুলিশ। তদন্তকারীদের আশা, এই পরীক্ষার মাধ্যমে মামলার গুরুত্বপূর্ণ কিছু অজানা তথ্য সামনে আসতে পারে।

বৃহস্পতিবার পুনে পুলিশ আদালতে জানায়, মামলার অন্যতম দুই অভিযুক্ত সিয়া গোয়েল এবং চেতন চৌধুরীর বয়ান ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে। তবে তদন্তে এখনও এমন কোনও নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি। এই কারণেই তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতে সিয়া গোয়েলের পলিগ্রাফ পরীক্ষা করানো জরুরি বলে আদালতের কাছে দাবি করেছে পুলিশ। পুলিশের বক্তব্য, পলিগ্রাফ পরীক্ষার মাধ্যমে এমন কিছু তথ্য বা সূত্র মিলতে পারে, যা তদন্তকে নতুন দিশা দেখাবে। যদিও এই পরীক্ষার ফলাফল আদালতে মূল প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয়, তবুও তদন্তের স্বার্থে এটি গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে ব্যবহৃত হয়। বিশেষজ্ঞদের মতে, যেখানে প্রত্যক্ষ প্রমাণ বা সাক্ষীর অভাব থাকে, সেসব মামলায় তদন্তকারীরা প্রায়শই পলিগ্রাফ পরীক্ষার সাহায্য নেন। এর মাধ্যমে তদন্তের নতুন সূত্র খুঁজে বের করা যাবে বলে মনে করা হচ্ছে। 

আরও পড়ুন: ১,৪৫৪ ফুট উঁচু এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় প্রেমের প্রস্তাব! বিশ্বশান্তির বার্তা দিয়ে গ্রেফতার রুশ দম্পতি

গত ১৮ জুন মহারাষ্ট্রের লোহাগড় দুর্গে বেড়াতে গিয়েছিলেন পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল। অভিযোগ, সেখানকার একটি পাহাড়ের ধারে তাঁকে ধাক্কা দিয়ে খাদে ফেলে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের বাগদত্তা সিয়া গোয়েল এবং তাঁর প্রেমিক চেতন চৌধুরীর বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রের অভিযোগ আনে পুলিশ। জানা গিয়েছে, কেতন আগরওয়াল ও সিয়া গোয়েলের বাগদান সম্পন্ন হয়েছিল এবং চলতি বছরের নভেম্বর মাসে তাঁদের বিয়ের দিনও ঠিক ছিল। কিন্তু তার আগেই ঘটে যায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, যা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনার পর সিয়া গোয়েল ও চেতন চৌধুরীকে গ্রেফতার করা হয়। বর্তমানে দু’জনই পুলিশি হেফাজতে রয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, তাঁদের ৩ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এর মধ্যেই পলিগ্রাফ পরীক্ষার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছে পুনে পুলিশ। এখন আদালতের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে তদন্তকারী দল।

দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও

দুর্গাপুর ইস্পাত কারখানায় দগ্ধ হয়ে মৃত্যু কর্মরত শ্রমিকের, নিরাপত্তার দাবিতে বিক্ষোভ

ক্লাসরুমে চলছে অশালীন ভিডিও, নেশাগ্রস্ত প্রধান শিক্ষক! ভাইরাল ভিডিও…

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, কবে সন্তান ভূমিষ্ঠ হবে? রিল শেয়ার করে জানালেন নায়িকা

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, কি বললেন তিনি?

৩০সেকেন্ডে ১৯৫ বার চুম্বন! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ব্রাজিলের দম্পতি

অজয় দেবগনের অভিনয় ট্রোলড, প্রথম দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধামাল ৪’

‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল