মিড-ডে মিলে ডিমের বদলে রাজমা-ডাল! রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা পুর এলাকার স্কুলে মিড-ডে মিলের মেনুতে ডিমের পরিবর্তে রাজমা-ডাল দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে । শুধু খাবারের তালিকাই নয়, মিড-ডে মিল পরিচালনার দায়িত্ব ইসকনের মতো একটি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন মামলাকারী।

শুক্রবার মামলাটি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে ওঠে। শুনানি শুরুর আগে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র কিছু সময়ের আবেদন জানান। সেই আবেদন মঞ্জুর করে আদালত আগবার মঙ্গলবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। মামলাকারীর দাবি, ডিমের মতো আমিষ  খাবার  থেকে বঞ্চিত হলে পড়ুয়াদের প্রয়োজনীয় পুষ্টি ব্যাহত হতে পারে। একই সঙ্গে মিড-ডে মিলের দায়িত্ব একটি আন্তর্জাতিক সংস্থার হাতে তুলে দেওয়ায় রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হাজার হাজার মহিলার কর্মসংস্থানও অনিশ্চয়তার মুখে পড়বে। এই সিদ্ধান্তের নেপথ্যে কোনও অস্বচ্ছতা বা অন্য উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখার আর্জিও জানানো হয়েছে আদালতে। উল্লেখ্য, চলতি বাজেটে প্রাথমিক স্তরের মিড-ডে মিলের মাথাপিছু বরাদ্দ ৬ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। পাশাপাশি ঘোষণা করা হয়েছে, কলকাতা পুর এলাকার স্কুলগুলিতে পুষ্টিকর খাবার সরবরাহ করবে ইসকন। এরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ইসকন রান্না করা বিশুদ্ধ ও ভালো মানের খাবার পরিবেশন করবে। সেই মন্তব্যের পর থেকেই স্কুলের মিড-ডে মিলে নিরামিষ খাবার চালুর সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়। পুষ্টিবিদদের একাংশের মতে, ডিম শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য। এতে উচ্চমানের প্রোটিনের পাশাপাশি ভিটামিন বি-১২, ভিটামিন ডি, কোলিন, আয়রনসহ একাধিক প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে, যা শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। যদিও রাজমা, সয়াবিন বা পনির থেকেও প্রোটিন পাওয়া সম্ভব, কিন্তু অধিকাংশ দরিদ্র পরিবারের শিশুদের কাছে ডিমই বেশি পরিচিত ও গ্রহণযোগ্য খাবার। ফলে শুধু পুষ্টিগুণ নয়, শিশুদের খাদ্যাভ্যাস ও গ্রহণযোগ্যতার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুনঃ ভেলোরে চিকিৎসা করাতে চান ‘অসুস্থ’ অর্পিতা, এসএসসি মামলায় আদালতে আবেদন

এছাড়াও মামলায় বলা হয়েছে, দীর্ঘদিন ধরে মিড-ডে মিল প্রকল্পের সঙ্গে যুক্ত রাঁধুনি, সহায়ক কর্মী, পরিবহণকর্মী এবং স্বনির্ভর গোষ্ঠীর অসংখ্য মহিলা এই প্রকল্পের উপর নির্ভরশীল। পুরো ব্যবস্থাটি যদি একটি সংস্থার হাতে কেন্দ্রীভূত করা হয়, তবে বহু মানুষের কর্মসংস্থান সংকটে পড়তে  পারে। সেই আশঙ্কার দিকটিও বিবেচনায় নেওয়ার আবেদন জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে। 

বেফাঁস মন্তব্যের জেরে হুমায়ুন কবীরকে খুনের হুমকি!

ভেলোরে চিকিৎসা করাতে চান ‘অসুস্থ’ অর্পিতা, এসএসসি মামলায় আদালতে আবেদন

৫০ বছর বয়সে ফের বিয়ের পিঁড়িতে শাহরুখের নায়িকা সুচিত্রা কৃষ্ণমূর্তি, পাত্র কে?

খোরপোশ বাবদ হৃতিকের থেকে ৪০০ কোটি টাকা দাবি সুজানের, জল্পনা ওড়ালেন ফারাহ

বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েও বেরিয়ে এলেন কুণাল, তুললেন বিস্ফোরক অভিযোগ

‘অভিষেকের আইনজীবী কে?’ বিচারপতির প্রশ্নেই এজলাসে থতমত কল্যাণ

ফেলে দেবেন না কাঁঠালের বীজ! বানিয়ে ফেলুন সুস্বাদু কাঁঠাল দানার ভর্তা

আত্মঘাতী যুগল, গাছ থেকে উদ্ধার ঝুলন্ত মরদেহ, কেন এই চরম সিদ্ধান্ত?

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

অলৌকিক! ভেনেজুয়েলায় আটদিন বাদে ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার যুবক

হঠাৎ মিষ্টি খেতে মন চাইছে? অল্প সময়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ‘কুনাফা’

হাজিরা এড়িয়ে ওসিকে বাবা-মা তুলে আক্রমণ হুমায়ুনের

মামলার ডিজে বাজছে, সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে থানায় ফের অভিযোগ