ভেলোরে চিকিৎসা করাতে চান ‘অসুস্থ’ অর্পিতা, এসএসসি মামলায় আদালতে আবেদন

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত যত এগোচ্ছে ততই নতুন মোড় নিচ্ছে আইনি প্রক্রিয়া। এবার সেই মামলায় আদালতের দ্বারস্থ হলেন অর্পিতা মুখোপাধ্যায়। অসুস্থতার কথা জানিয়ে আদালতের নির্ধারিত শুনানিতে উপস্থিত থাকতে না পারার অনুমতি চেয়েছেন তিনি। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার পর এবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতেও অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একই চার্জশিটে নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং কুন্তল ঘোষেরও। মামলার পরবর্তী শুনানি ঘিরে শুরু হয়েছে নতুন আইনি প্রস্তুতি। 

শুক্রবার (৩ জুলাই) আদালত চত্বরে এসে একটি আবেদন জমা দিয়ে তাঁর অসুস্থতার বিষয়ে জানান পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা। আবেদনে তিনি জানান, তিনি অসুস্থ, আগামী ৬ জুলাই ভেলোরে চিকিৎসা করাতে যেতে চান। চিকিৎসার জন্য তাঁকে সেখানে যেতে হবে। ফলে ৭ জুলাই ইডির বিশেষ আদালতে মামলার শুনানিতে তাঁর উপস্থিত থাকা সম্ভব হবে না। এই কারণেই আগাম আদালতের অনুমতি চেয়ে আবেদন জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: বেফাঁস মন্তব্যের জেরে হুমায়ুন কবীরকে খুনের হুমকি!

সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করেছে ইডি। তদন্তকারী সংস্থার ওই চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। আগামী ৭ জুলাই এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে ইডির বিশেষ আদালতে। শুক্রবার বেলা প্রায় সাড়ে ১২ টা নাগাদ জোকা ইএসআই হাসপাতালে পৌঁছন অর্পিতা মুখোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়। প্রথমে অর্পিতাকে গাড়ি থেকে নামানোর প্রক্রিয়া শুরু করা হয়। সেই সময়ই গাড়ি থেকে নামতে চাননি অর্পিতা। পরে তাঁকে নামানোর চেষ্টা করলে ভারসাম্য হারিয়ে পড়েও যান। এরপর কোনওক্রমে তাঁকে ওঠানো হয়। হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালের ভিতরে। অন্যদিকে, একই দিনে হাসপাতালে প্রবেশের সময় প্রথমবার নীরবতা ভেঙে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার।’ তাঁর এই মন্তব্যকে ঘিরেও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Jio-র ধামাকা অফার! বছর জুড়ে আনলিমিটেড কলিংয়ের সাথে বাড়তি মিলবে ১২০ GB ডেটা

ব্লাডার ক্যানসার নির্ণয়ে নতুন দিগন্ত, প্রস্রাব পরীক্ষাতেই শনাক্ত হবে মারণ ব্যাধি

গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার মূর্তি কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৩ বিষয়

১৪ নাকি ১৫ সেপ্টেম্বর? জেনে নিন গণেশ চতুর্থীর পুজোর সঠিক সময়

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর