তারাতলার ‘সাহসী’ উদ্ধারকারীদের সংবর্ধনা মুখ্যমন্ত্রীর, বিপর্যয় মোকাবিলায় ২০০ কোটি বরাদ্দ

Share:

নিজস্ব প্রতিনিধি: তারাতলার উদ্ধার অভিযানে অসামান্য ভূমিকা পালনকারী বিভিন্ন সংস্থার কর্মীদের সন্মান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার অর্থাৎ আজ আলিপুর বডিগার্ড লাইনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি উদ্ধারকর্মীদের সাহস, দক্ষতা ও মানবিকতার ভুয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তারাতলার দুর্ঘটনার পর যেভাবে বিভিন্ন দফতর ও উদ্ধারকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরলসভাবে উদ্ধারকাজ চালিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তাঁদের তৎপরতা ও সমন্বিত প্রচেষ্টার ফলেই ১৭ জন মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। উদ্ধারকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে আপনাদের স্যালুট। আপনারা ১৭ জনের মূল্যবান জীবন বাঁচিয়েছেন।’

উদ্ধারকারী বাহিনীকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে ২০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই টাকা দিয়ে অত্যাধুনিক উদ্ধার সরঞ্জাম, বিশেষ যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় প্রযুক্তি কেনা হবে, যাতে ভবিষ্যতে যে কোনও দুর্যোগ বা দুর্ঘটনার মোকাবিলা আরও দ্রুত ও কার্যকরভাবে করা যায়। 

আরও পড়ুন: মমতাকে দলনেত্রী হিসেবে মানেন না, ইস্তফাপত্রে বুঝিয়ে দিলেন চন্দ্রিমা

এই অনুষ্ঠানে সেনাবাহিনী, এনডিআরএফ, কলকাতা পুলিশ, সিভিল ডিফেন্স, দমকল বিভাগ, পিডব্লিউডি, অ্যাম্বুলেন্স পরিষেবা, রেল বিভাগ, কলকাতা পুরসভা, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং কলকাতা আর্মড পুলিশের প্রতিনিধিদের সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের হাতে সম্মাননা তুলে দিয়ে মুখ্যমন্ত্রী জানান, দুর্যোগের সময় বিভিন্ন সংস্থার সমন্বিত কাজই বহু মানুষের জীবন রক্ষা করেছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতার ধারা বজায় থাকবে।

‘বিয়ে? যা হবেই না’, কেতন হত্যাকাণ্ডে জড়িত সিয়ার স্ন্যাপচ্যাট ভাইরাল

ফ্রান্স-বেলজিয়াম-নেদারল্যান্ডসে অসহ্য গরমে প্রাণ গেল ৩,৭০০ জনের

মমতাকে দলনেত্রী হিসেবে মানেন না, ইস্তফাপত্রে বুঝিয়ে দিলেন চন্দ্রিমা

পাইরেটেড সিনেমা-ওয়েব সিরিজের রমরমা, ‘Telegram’-কে কড়া নোটিস কেন্দ্রের

কেমন লাগছে আমায়? ছবি দিয়েও কমেন্ট সেকশন বন্ধ করলেন সায়নী

আরও নিঃসঙ্গ মমতা! তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ ছাড়লেন চন্দ্রিমা

দেবরাজের কালো টাকা লেনদেনে যুক্ত ছিল ‘স্পেশাল ৩০’!

অযোধ্যার রামলালার অলঙ্কার গলিয়ে সোনার বিস্কুট! সন্দেহ বিশেষ তদন্তকারী দলের

তারাতলার ‘সাহসী’ উদ্ধারকারীদের সংবর্ধনা মুখ্যমন্ত্রীর, বিপর্যয় মোকাবিলায় ২০০ কোটি বরাদ্দ

রাম মন্দিরের পর এবার বদ্রিনাথ ধামে অনুদান চুরির অভিযোগ, তদন্তের নির্দেশ

পেনশন প্রাপকদের সুখবর, ৭ বছরের বকেয়া এরিয়ারের অর্ধেক হাতে মিলবে চলতি মাসে

দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে হকার উচ্ছেদ নয়, আশ্বাস শুভেন্দুর

ঘরেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট-স্টাইল ম্যাঙ্গো হানি টোস্ট, রইল সহজ রেসিপি

জিভে জল আনা খাঁটি বাঙালি রান্না, বাড়িতে বানিয়ে নিন সর্ষে তেলে ছোট মাছ চচ্চড়ি