জন্মজয়ন্তীর আগেই সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বেদীতে ভাঙচুর, গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি: জন্মজয়ন্তীর আগেই ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিট। ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি স্থাপনের জন্য তৈরি করা বেদী ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশও ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ঘটনায় গ্রেফতার ২।  

জানা গিয়েছে, বেলেঘাটা বিধানসভা এলাকার সুকিয়া স্ট্রিটে রামমোহন লাইব্রেরির সামনে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং গোপাল মুখোপাধ্যায় (গোপাল পাঁঠা)-র প্রতিকৃতি উন্মোচনের জন্য একটি বেদী নির্মাণ করেছিল উত্তর কলকাতা বিজেপি যুব মোর্চা। সোমবার (৬ জুলাই) ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে মূর্তি দু’টির উন্মোচন হওয়ার কথা ছিল। অভিযোগ, উদ্বোধনের আগের রাতেই অজ্ঞাতপরিচয় কয়েকজন দুষ্কৃতী সেখানে হামলা চালিয়ে বেদীতে ব্যাপক ভাঙচুর চালায়। শুধু বেদীই নয়, যেখানে নামফলক বসানোর ব্যবস্থা করা হয়েছিল, সেই অংশও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। এরপর বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে আর্মহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সাথেও কথা বলা হচ্ছে। ট্র্যাফিক সিগন্যালের ক্যামেরার ফুটেজও পরীক্ষা করা হচ্ছে, যাতে অভিযুক্তদের চিহ্নিত করা যায়। ঘটনায় ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।   

আরও পড়ুন: ‘ভেবেছিলাম ইরানিরা তাঁকে ঘৃণা করত’, খামেনেইয়ের শেষকৃত্যে ভিড় দেখে হতবাক ট্রাম্প

পুলিশের প্রাথমিক অনুমান, শাবল বা অন্য কোনও ভারী বস্তু দিয়ে বেদীতে আঘাত করে ভাঙচুর চালানো হয়েছে। এলাকার এক প্রত্যক্ষদর্শীর দাবি, ‘রাত প্রায় পৌনে ১২টা নাগাদ মিস্ত্রিরা কাজ শেষ করেছে। তখনই মার্বেল, ফলক সব লাগানো হয়। পরে রাত দেড়টার দিকে খবর পাই কিছু দুষ্কৃতী এসে বেদীতে ভাঙচুর করছে। যদিও এই ঘটনার পিছনে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চালিয়ে যাচ্ছে।

পদত্যাগ না করায় বারাসতে দুই মহিলা কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে ডিম-পাথর হামলা

উধাও রণমূর্তি, পুলিশের কাছে ক্ষমা চেয়ে পার পেলেন হুমায়ূন কবীর

রথযাত্রায় বিশেষ ঘোষণা রাজ্যের, ঐতিহ্যবাহী কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেবে নবান্ন

কলকাতা-সহ জেলায় জেলায় শুরু বৃষ্টি, মৎস্যজীবীদের জন্য জারি কড়া সতর্কতা

৪৬ বছর ধরে ১১৩ লিটার রক্তদান করে গিনেস বুকে তুলেছেন নাম, চেনেন তাঁকে?

অ্যামাজন প্রাইম ডে সেলে মেগা ডিসকাউন্ট, ৪৫,০০০ টাকা পর্যন্ত ছাড় স্মার্টফোনে

শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার রাজ্যে আসছেন অমিত শাহ, দুপুরেই কলকাতায় পৌঁছবেন তিনি

বিজয়-রশ্মিকাকে দেখে আপনিও জাপান যাওয়ার পরিকল্পনা করছেন? যে জিনিসগুলি জানা ভীষণ জরুরি…

‘ভেবেছিলাম ইরানিরা তাঁকে ঘৃণা করত’, খামেনেইয়ের শেষকৃত্যে ভিড় দেখে হতবাক ট্রাম্প

জন্মজয়ন্তীর আগেই সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বেদীতে ভাঙচুর, গ্রেফতার ২

রবি বিষ্ণোইয়ের জঘন্য বোলিং, হেরে গেল ভারত

কোলেস্টেরল ও রক্তচাপের ওষুধে কমছে চল্লিশোর্ধ্ব ব্যক্তিদের হার্ট অ্যাটাকের ঝুঁকি!

ঘুরে আসুন অতীতের বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হাম্পি

লঞ্চ হল Boat Stone 900 অডিও প্লেব্যাক, এক চার্জে ১৫ ঘন্টা গান শোনা যাবে