‘আমি বাইসেক্সুয়াল’, হিন্দি সিরিয়ালের অভিনেত্রীর স্বীকারোক্তিতে তোলপাড় নেট দুনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের শিরোনামে টেলিভিশন অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা। ব্যক্তিগত জীবন নিয়ে এতদিন খুব একটা মুখ খোলেননি তিনি। তবে এবার একটি রিয়্যালিটি শো-তে অংশ নিয়ে নিজের জীবনের এমন কিছু কথা প্রকাশ্যে আনলেন, যা ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। বিয়ে ও বিচ্ছেদের প্রসঙ্গের পাশাপাশি নিজের যৌন চাহিদা সম্পর্কেও খোলামেলা মন্তব্য করেছেন অভিনেত্রী। তাঁর এই স্বীকারোক্তি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সম্প্রতি একটি রিয়াল্যিটি শো-তে কথোপকথনের সময় আকাঙ্ক্ষা জানান, বিয়ের আগে তিনি নিজেকে বাইসেক্সুয়াল (উভকামী) হিসেবে অনুভব করতেন। অভিনেত্রীর দাবি, সেই সময় কয়েকজন মহিলার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কও তৈরি হয়েছিল। যদিও সেই সম্পর্কগুলির কোনওটিই দীর্ঘস্থায়ী ছিল না, তবুও নিজের অনুভূতি নিয়ে তিনি কখনও অস্বস্তি বোধ করেননি। আকাঙ্ক্ষা আরও বলেন, ছোটবেলা থেকেই তিনি মহিলাদের সঙ্গেই বেশি স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা অনুভব করতেন। তাঁর মতে, মানুষের প্রতি আকর্ষণ শুধুমাত্র লিঙ্গের ভিত্তিতে বিচার করা উচিত নয়, ভালবাসা এবং মানসিক সংযোগই বেশি গুরুত্বপূর্ণ। শো-তে নিজের অতীতের কথা বলতে গিয়ে অভিনেত্রী আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি জানান, দীর্ঘদিন এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেননি। তবে এখন নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা সকলের সামনে তুলে ধরতে তিনি স্বাছন্দ্য বোধ করছেন।

আরও পড়ুন: মায়ের বিয়েতে মধ্যমণি ছেলে, আমির-গৌরীর সাতপাকে বাঁধা পড়ার প্রথম ছবি প্রকাশ্যে

উল্লেখ্য, কিছুদিন আগেই স্বামী তথা অভিনেতা গৌরব খান্নার সঙ্গে বিচ্ছেদের কথা প্রকাশ্যে এনেছিলেন আকাঙ্ক্ষা। সেই ঘটনার পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা চলছিল। অভিনেত্রীর এই বক্তব্য প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই তাঁর সাহসিকতার প্রশংসা করেছেন এবং ব্যক্তিগত অনুভূতি নিয়ে খোলামেলা কথা বলার জন্য সমর্থন জানিয়েছেন। আবার কেউ কেউ বিষয়টি নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন। 

১০ জন ফুটবলার নিয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

খামেনির শেষকৃত্যে ‘Kill Trump’ পোস্টার-গ্র্যাফিটিতে ছয়লাপ ইরান

ডিম রান্না করেই খান, কাঁচা খেলে হতে পারে বিপদ! সতর্ক করছেন চিকিৎসকরা

বিউটি টিপস নয়, জানেন কি সাধারণ নিয়মেই লুকিয়ে সুস্থ ত্বকের আসল চাবিকাঠি?

পথচলা শেষ, কাঁদতে কাঁদতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন নেইমার

আজ ব্যাঙ্কে ছুটি? একনজরে দেখে নিন জুলাইয়ে কতদিন বন্ধ থাকছে পরিষেবা

পুরনো পোশাকের নতুন জীবন! ‘টেক্সটাইল বর্জ্য’ রিসাইক্লিংয়ের রাজধানী হয়ে উঠেছে পানিপথ

FIFA WORLD CUP 2026: মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্য়ান্ড

‘পুশ ব্যাক’ নয়, বৈধ নথি দিয়ে ফেরত পাঠানো হল তামিলনাড়ুতে আটক ৫০ বাংলাদেশিকে

ইংল্যান্ডকে হারিয়ে সীমিত ওভারের ক্রিকেটে সপ্তমবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মহিলারা

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে গ্রেফতার ১, তদন্তে ছয় সদস্যের SIT গঠন

‘আমি বাইসেক্সুয়াল’, হিন্দি সিরিয়ালের অভিনেত্রীর স্বীকারোক্তিতে তোলপাড় নেট দুনিয়া

১৪ জুলাই থেকে দুর্বল হবে বৃহস্পতি, ৬ রাশির জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

ওটিটিতে মুক্তির দুদিনের মাথাতেই তুলে নেওয়া হল ‘সতলুজ’, কড়া প্রতিক্রিয়া দিলজিতের