মায়ের বিয়েতে মধ্যমণি ছেলে, আমির-গৌরীর সাতপাকে বাঁধা পড়ার প্রথম ছবি প্রকাশ্যে

মুম্বইয়ে পালি হিলে প্রাসাদোপম বাড়িতেই ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয় বিয়ে সারলেন অভিনেতা। ইতিমধ্যেই তাঁদের বিয়ের প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতীক্ষার অবসান! সন্তান ও পরিবারকে সাক্ষী রেখে মুম্বইয়ের প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই আইনিমতে বিয়ে সারলেন আমির খান ও গৌরী স্প্র্যাট। মুম্বইয়ে পালি হিলে প্রাসাদোপম বাড়িতেই ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয় বিয়ে সারলেন অভিনেতা। ইতিমধ্যেই তাঁদের বিয়ের প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, সম্পূর্ণ সাদা পোশাক বর-কনের পরনে। হাসিমুখে আইনি কাগজপত্রে সই করছেন আমির আর পাশেই গৌরী। তবে তাঁদের বিয়েতে মধ্যমণি ছিল গৌরীর সাতবছরের ছেলে। ছবিতে রেজিস্ট্রির সময়ে আমির ও গৌরীর মাঝে তাঁকে দেখা গিয়েছে। মায়ের বিয়ের যেন মধ্যমণি সেইই। পাশাপাশি তাঁদের পরিবারের সকলে উপস্থিত ছিলেন।

বলা চলে একেবারেই অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আইনি মতে সাতপাকে বাঁধা পড়লেন আমির-গৌরী। ভাইরাল ছবিতে দুজনকেই আনন্দে উজ্জ্বল দেখাচ্ছিল। আর তাঁদের সকলেই খুশি হয়েছেন। ছবিতে অভিনেতার ৯১ বছর বয়সী মা হুইলচেয়ারে বসে থাকতে দেখা গিয়েছে। তাঁর চোখে-মুখে আনন্দের হাসি বহাল ছিল। আমির ও কিরণের ছেলে আজাদকেও বাবার পাশে বসে থাকতে দেখা গিয়েছে। বাবার দিকে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে। জানা যাচ্ছে, আমিরের পালি হিলের বাড়িতেই নতুন সংসার গড়বেন গৌরী।

তাঁদের সাজের কথা বলতে গেলে, আমির খানকে বরাবরের মতোই সাদামাটা পোশাক পরতে ভালোবাসেন। এদিনও তিনি অফ-হোয়াইট কুর্তা-পাজামা পরে ছিলেন। অন্যদিকে, নববিবাহিতা গৌরী স্প্র্যাট হালকা সোনালি-বেইজ রঙের একটি সুন্দর, সূক্ষ্ম কারুকার্য ঐতিহ্যবাহী লেহেঙ্গা পরেছিলেন। চুলে বেণী করা পনিটেল করেছিলেন। মুখে ন্যুড মেকআপ করেছিলেন। গৌরীর মার্জিত ও লাবণ্যময় এই লুক ভক্তদের মন জয় করেছে। কারণ গৌরীকে কখনই খুব মেকআপে দেখা যায়নি। তাই এই প্রথমবার তাঁকে এভাবে সাজতে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা। ছবিতে তাঁদের আইনি বিবাহস্থলটি ফুল দিয়ে সাজানো অবস্থায় দেখা গিয়েছে, টেবিলের ওপর রেজিস্ট্রেশন কাগজপত্র ছিল।

 

 

View this post on Instagram

 

A post shared by Spice (@spicesocial)

ছবিটিতে এখন ভক্তরা অভিনন্দন জানাচ্ছেন। জানা যায়, ২০২৩ সালে গৌরীর প্রেমে পড়েছিলেন আমির। এরপর থেকেই তাঁরা তাঁদের সম্পর্ক আড়ালে রেখেছিলেন। ২০২৫ সালে আমিরের ষাটতম জন্মদিনে তিনি গৌরীর সঙ্গে সঙ্গে প্রেমে স্বীকৃতি দেন। এরপর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ইভেন্টে গৌরীকে নিয়ে যোগ দিতে দেখা গিয়েছে। আর আমির বিয়ের খবরটি নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে অভিনেতা দুইবার বিয়ে করেছেন। ২০০২ সালে রিনা দত্তকে ডিভোর্সের পর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির, এরপর ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এর ৫ বছর পর গৌরীকে চিরদিনের মতো জীবনসঙ্গী বানালেন আমির খান। সব মিলিয়ে আমিরের তিন সন্তান। আর গৌরীর প্রথম পক্ষের এক সন্তান। বিয়েতে আমিরের দুই স্ত্রী, ইরা খান, জুনায়েদ খান আর কয়েকজন চলচ্চিত্র ব্যক্তিত্ব-সহ মোট ১৫০ জন নিমন্ত্রিত রয়েছেন।

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের