ইংল্যান্ডকে হারিয়ে সীমিত ওভারের ক্রিকেটে সপ্তমবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মহিলারা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পুরুষ হোক কিংবা মহিলা। ক্রিকেটের ফাইনাল মানেই অন্য মেজাজে ধরা দেয় অস্ট্রেলিয়া। এই নিদর্শন সবসময়ে পেয়েছি আমরা। আজ, রবিবারও তার অন্যথা হল না। মহিলাদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্য়ান্ডকে সাত উইকেটে হারিয়ে ফের একবার চ্যাম্পিয়নের খেতাব নিজেদের মাথায় তুলে নিল অজিরা। আজ, রবিবার (ভারতীয় সময়) লন্ডনের লর্ডসে বসেছিল মহিলাদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের আসর। মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্য়ান্ড। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক সোফি মোলিনিওক্স। ব্যাট করতে নেমে প্রথমেই ধাক্কা খায় ইংল্যান্ড শিবির। ড্য়ানি ওয়েট হজ, অ্যামি জোনস দশের বেশি স্কোর করতে পারেনি। ওপেনিং জুটির কাছ থেকেই আসেনি ভালো স্টার্ট। যার ফলে অজি বোলারদের সামনে খেই হারিয়ে ফেলেন ন্যাট স্কাভিয়ার ব্রান্টরা। তবে ম্যাচকে একাই টেনে নিয়ে যান তিনি। যদিও তাঁকে যোগ্য সঙ্গ দেওয়ার মতো ফ্রেয়া কেম্প ছাড়া কোনও ব্যাটার ক্রিজে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি ইংল্যান্ডের।

আরও পডুন: পৃথ্বী শ-র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ! ক্রিকেটারের বাগদত্তা আকৃতির পোস্ট ঘিরে শোরগোল

অধিনায়ক ন্যাট স্কাভিয়ার ব্রান্ট একাই লড়ে হাঁকান হাফসেঞ্চুরি। অস্ট্রেলিয়ার সামনে রাখেন ১৫১ রানের টার্গেট। আর তা তাড়া করতে নেমে অনায়াসে জয় পেল অজিরা। ব্যাটিংয়ের মতোই অতি সাধারণ বোলিং করেছে ইংল্যান্ড। তাই সহজেই লক্ষ্যে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। এদিনের ম্যাচে অজিদের হয়ে ভাল ব্যাট করেছেন বেথ মুনি, ফোয়েবি লিচফিল্ড। তাঁদের স্কোর ৬৪ ও ৪৮। তাঁদের কাঁধে ভর করেই ১৫১ রানের সহজ টার্গেটে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। যার ফলে টি-২০ বিশ্বকাপে সাতবার চ্যাম্পিয়ন হল অজিরা।

অস্ট্রেলিয়ার হয়ে এদিন দুরন্ত বোলিং করেন কিম গার্থ, লুসি হ্যামিল্টন, সোফি মোলিনিওক্স, অ্যানাবেল সাদারল্যান্ড। তাঁরা প্রত্যেকেই একটি করে উইকেট নিয়েছেন। এর মধ্যে কিম গার্থ চার ওভার বল করে মাত্র ২০ রান দিয়েছেন। অতি সাধারণ মানের বোলিং করে ইংল্যান্ড। তাঁদের ডট বল স্পেশালিস্ট লরেন বেল ব্যর্থ হন। তিন ওভারে ৩৮ রান দিয়ে নেন একটি মাত্র উইকেট। সোফি ইকেলস্টন একটি ও স্কারলেট ডিন নেন একটি উইকেট। প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন বেথ মুনি। গোটা টুর্নামেন্টে দুরন্ত খেলে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন তিনিই।

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, অযথা বিতর্কে জড়াবেন না, ক্ষতি হতে পারে…

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ