১০ জন ফুটবলার নিয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগের জন্য এক ঘন্টা দেরিতে শুরু হয়েছিল ইংল্যান্ড বনাম মেক্সিকোর রাউন্ড ১৬-র ম্যাচ। ঘরের মাঠে শক্তিশালী ইংল্য়ান্ডের কাছে ৩-২ গোলে হারতে হল বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশকে। আজ, সোমবার (ভারতীয় সময়) মেক্সিকো সিটি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল মেক্সিকো। আর এই ম্যাচকে কেন্দ্র করে সবকিছুই ঘটে যায় মাঠে। লাল ও হলুদ কার্ড, পেনাল্টি, সমস্ত অঘটন ঘটে চলে। ম্যাচে কখনও মেক্সিকো আবার কখনও ইংল্যান্ড এগিয়ে যায়। টানটান এই ম্যাচে অবশ্য শেষ হাসি হাসেন হ্য়ারি কেনরা। ১০ জন ফুটবলার নিয়ে মেক্সিকো উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড।

অতিরিক্তি সময় ধরলে ১১১ মিনিটের ম্যাচে ৫টি গোল। দুটি পেনাল্টি, একটি লাল কার্ড সবধরণের ঘটনাই ঘটেছে। ম্য়াচের শুরুটা ঢিমে তালে হলেও গতি পায় ৩০ মিনিটের পর। ৩৬ মিনিটে স্রোতের বিপরীতে দুর্দান্ত এক প্রতিআক্রমণ থেকে প্রথম গোলটি করেন ইংল্যান্ডের জুড বেলিংহাম। পুরো আক্রমণের সূচনা করেন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। ডেকলান রাইস বল এগিয়ে নিয়ে ডান প্রান্তে থাকা বুকায়ো সাকার কাছে পাস বাড়ান। সাকা সেখান থেকে বক্সে দারুণ একটি ক্রস এগিয়ে দেন। বলটি হ্যারি কেইনকে ফাঁকি দিয়ে গেলেও জুড বেলিংহামের নাগাল এড়ায়নি। ডাইভিং হেডে বল জালে জড়িয়ে ইংল্যান্ডকে এগিয়ে দেন তিনি। তার ঠিক পর মুহূর্তে ফের একটি গোল মেক্সিকোর জালে জড়িয়ে দেন বেলিংহাম। দুর্দান্ত লড়াই করে বল দখলে নেন এলিয়ট অ্যান্ডারসন। এরপর বল যায় হ্যারি কেনের কাছে। তিনি বক্সের ভিতরে থাকা জুড বেলিংহামের জন্য নিখুঁতভাবে বল বাড়িয়ে দেন। ডান পায়ের জোরালো শটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন বেলিংহাম।

আরও পডুন: পথচলা শেষ, কাঁদতে কাঁদতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন নেইমার

যদিও হার মানেনি মেক্সিকো। ম্য়াচের ৪২ মিনিটে একটি গোল শোধ করে ব্যবধান কমান তারা। বেলিংহাম দুই মিনিটে দুই গোল করার চার মিনিট পর একটি গোল শোধ করে মেক্সিকো। ৪২ মিনিটে গোলটি করেন হুলিয়ান কিনিয়োনেস। প্রথমার্ধে ২-১ স্কোর দাঁড়ায়। খেলা আরও জমে ওঠে হাফটাইমের পর। হেসুস গায়ার্দোকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইংল্যান্ডের জ্যারেল কোয়ানসা। যার ফলে গুরুত্বপূর্ণ ম্যাচে ১০ জন ফুটবলার নিয়ে খেলতে বাধ্য হন হ্যারি কেনরা। যদিও সেই সুযোগ নিতে পারেনি মেক্সিকো। ম্য়াচের ৬০ মিনিটে বক্সের ভিতর অ্যান্থনি গর্ডনকে রাউল রানহেল ফাউল করায় পেনাল্টি পায় ইংল্যান্ড। পেনাল্টি শটে গোল করে ৩-১ গোলে দলকে এগিয়ে দেন হ্যারি কেন। তার পরক্ষণেই গোল বক্সের ভিতর হ্যারি কেইন মেক্সিকোর ব্রায়ান গুতিয়েরেজকে ফাউল করায় পেনাল্টি পায় তারা। স্পট কিকে গোল করে মেক্সিকোর হয়ে ব্যবধান ৩–২ করেন রাউল হিমিনেজ। তারপরে বারবার চেষ্টা করলেও আর সমতা ফেরাতে পারেনি মেক্সিকো। ইংল্যান্ডের কাছে ৩–২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল আয়োজক দেশটি।

‘আমি বাইসেক্সুয়াল’, হিন্দি সিরিয়ালের অভিনেত্রীর স্বীকারোক্তিতে তোলপাড় নেট দুনিয়া

খামেনির শেষকৃত্যে ‘Kill Trump’ পোস্টার-গ্র্যাফিটিতে ছয়লাপ ইরান

ডিম রান্না করেই খান, কাঁচা খেলে হতে পারে বিপদ! সতর্ক করছেন চিকিৎসকরা

বিউটি টিপস নয়, জানেন কি সাধারণ নিয়মেই লুকিয়ে সুস্থ ত্বকের আসল চাবিকাঠি?

পথচলা শেষ, কাঁদতে কাঁদতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন নেইমার

আজ ব্যাঙ্কে ছুটি? একনজরে দেখে নিন জুলাইয়ে কতদিন বন্ধ থাকছে পরিষেবা

পুরনো পোশাকের নতুন জীবন! ‘টেক্সটাইল বর্জ্য’ রিসাইক্লিংয়ের রাজধানী হয়ে উঠেছে পানিপথ

FIFA WORLD CUP 2026: মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্য়ান্ড

‘পুশ ব্যাক’ নয়, বৈধ নথি দিয়ে ফেরত পাঠানো হল তামিলনাড়ুতে আটক ৫০ বাংলাদেশিকে

ইংল্যান্ডকে হারিয়ে সীমিত ওভারের ক্রিকেটে সপ্তমবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মহিলারা

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে গ্রেফতার ১, তদন্তে ছয় সদস্যের SIT গঠন

১৪ জুলাই থেকে দুর্বল হবে বৃহস্পতি, ৬ রাশির জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

ওটিটিতে মুক্তির দুদিনের মাথাতেই তুলে নেওয়া হল ‘সতলুজ’, কড়া প্রতিক্রিয়া দিলজিতের

ভারী বৃষ্টির পূর্বাভাস, আগামিকাল স্কুল-কলেজে ছুটির ঘোষণা