ভারী বৃষ্টির পূর্বাভাস, আগামিকাল স্কুল-কলেজে ছুটির ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দীর্ঘদিন ধরেই তীব্র গরমে পুড়ছিল মুম্বই। মৌসুমি বায়ু প্রবেশ করলেও বর্ষার মেঘ যেন উধাও ছিল বাণিজ্যনগরীর উপর থেকে। বৃষ্টির ঘাটতি দেখা গিয়েছিল। তবে আরব সাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে এখন বানভাসি মুম্বই। ডুবতে বসেছে গোটা মহারাষ্ট্র। কিছুতেই পিছু ছাড়ছে না বৃষ্টি। আজ, রবিবারও অতি ভারী বৃষ্টি হয়েছে বাণিজ্যনগরীতে। পরিস্থিতির কোনও উন্নতির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। সেই কারণে আগামিকাল, সোমবার মুম্বইয়ের সমস্ত সরকারি স্কুল-কলেজ বন্ধ থাকবে। এমনটাই এদিন ঘোষণা করেছে বৃহন্মুম্বই পুরসভা। আগামিকাল, ছুটি দেওয়ার জন্য বেসরকারি স্কুল-কলেজকে অনুরোধ জানিয়েছে পুরসভা।

আরও পডুন: আনন্দে গৌরীকে জড়িয়ে ধরে চুমু খেলেন আমির, নায়কের তৃতীয় বিয়ের ভিডিও প্রকাশ্যে

এদিন পুরসভার তরফে জানানো হয়েছে, আগামিকাল, সোমবার মুম্বইতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আগামিকাল, সোমবার সমস্ত সরকারি স্কুল ও কলেজে ছুটির ঘোষণা করা হল। বিগত কয়েকদিন ধরে দুর্যোগে অবনতি হয়েছে মুম্বইয়ের। অতি প্রবল বৃষ্টিতে জলে ডুবেছে একাধিক এলাকা, গাছ উপড়ে মৃত্যু হয়েছে দুজনের। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির মুম্বইয়ের নাগরিকদের বাড়ির বাইরে বের হতে নিষেধ করেছে পুলিশ। প্রাকৃতিক দুর্যোগে বাণিজ্যনগরীর জনজীবন কার্যত স্তব্ধ। রাস্তায় নেমে সর্বদা কাজ করছেন পুরসভার আধিকারিকরা। কিন্তু বৃষ্টি বন্ধের কোনও সম্ভাবনাই দেখা যাচ্ছে না।

কেন্দ্রীয় আবহাওয়া দফতর মুম্বই ও তার পার্শ্ববর্তী এলাকায় ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ঝুঁকি কমাতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে বৃহন্মুম্বই পুর প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে শনিবার (৫ জুলাই) রাতে মুম্বইয়ের মানখুর্দ এলাকায় একটি বাড়ির চাল ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ছয়জনের। মৃতদের মধ্যে রয়েছেন চার মহিলা। টানা ভারী বৃষ্টির জেরেই এই ঘটনা ঘটেছে বলে মুম্বই পুলিশ সূত্রে খবর।  

ইংল্যান্ডকে হারিয়ে সীমিত ওভারের ক্রিকেটে সপ্তমবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মহিলারা

কালীঘাটে মমতার বাড়ির সামনে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী , ব্যারিকেড দিয়ে ঘেরা হল এলাকা

জন্মদিন পালনের জন্য জোর করে বড় মায়ের মন্দির খুলিয়েছিলেন পার্থ ভৌমিক!

ইউরোপিয়ান ফাঁড়া কাটিয়ে জয়ের লক্ষ্যে ব্রাজিল, হাল ছাড়তে নারাজ নরওয়ে

দুর্যোগের মেঘ কাটলেও সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা থেকে দক্ষিণবঙ্গ

যাত্রীদের জন্য সুখবর, মেদিনীপুর-কলকাতা রুটে চারটি নতুন সরকারি বাস চালু

আনন্দে গৌরীকে জড়িয়ে ধরে চুমু খেলেন আমির, নায়কের তৃতীয় বিয়ের ভিডিও প্রকাশ্যে

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে গ্রেফতার ১, তদন্তে ছয় সদস্যের SIT গঠন

বাবার শেষকৃত্যে হাজির খামেনির তিন পুত্র, প্রাণঘাতী হামলার আশঙ্কায় গরহাজির মোজতবা

‘ডিমের পরিবর্তে এবার বাড়িতে ঢিল‌ পড়বে’, কাদের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ

নিস্তার নেই, যুবভারতী কাণ্ডে ফের অরূপ ‘মেসি’ বিশ্বাসকে তলব বিধাননগর পুলিশের

ভারী বৃষ্টির পূর্বাভাস, আগামিকাল স্কুল-কলেজে ছুটির ঘোষণা

‘আটটি যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না’, ট্রাম্পের গলায় আক্ষেপের সুর

চিকিৎসার সময় পুলিশের চোখে ধুলো দিয়ে হাসপাতাল থেকে পালাল জেলবন্দি আসামি