গভীর রাতে গৃহবধূকে একা পেয়ে যা করলেন তৃণমূল নেতা… কড়া পদক্ষেপ পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঁকুড়ার ইন্দাসে এক গৃহবধূকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ। দীর্ঘদিনের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গভীর রাতে তাঁকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ। নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতে স্থানীয় এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই ব্যক্তি মহিলাকে বিভিন্নভাবে অশালীন প্রস্তাব দিতেন। সেই প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাঁকে একাধিকবার ভয় দেখানো এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

স্থানীয়দের দাবি, নির্যাতিতা বেশ কিছুদিন ধরে বাবার বাড়িতেই বসবাস করছিলেন। অভিযোগ, বুধবার গভীর রাতে তিনি বাড়ির বাইরে শৌচালয়ে গেলে অভিযুক্ত সুযোগ বুঝে তাঁর পথ আটকে দেয়। এরপর তাঁকে জোর করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় এবং শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। মহিলার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয় বাসিন্দারাও সেখানে জড়ো হন। ঘটনার পরই নির্যাতিতা ইন্দাস থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন: স্বর্ণ ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে খুন, গোটা শরীরে অ্যাসিড ঢালল দুষ্কৃতীরা

অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে, মহিলাকে দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন ধৃত তৃণমূল কর্মী। আজ তাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। নির্যাতিতার দাবি, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক। নির্যাতিতা মহিলা বলেন, ‘আমি চিৎকার শুরু করতেই বাড়ির লোকজন ছুটে আসে। ও আমাকে জোর করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পরে পাড়ার লোকেরাও এসে আমাকে উদ্ধার করেন।’

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে কাঠগড়ায় বাবা-দাদু, উত্তপ্ত হাবরা

একঘেয়ে সস নয়, কাবাব-পকোড়ার স্বাদ বাড়াতে ঘরেই বানিয়ে ফেলুন ৫ দুর্দান্ত চাটনি

স্বর্ণ ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে খুন, গোটা শরীরে অ্যাসিড ঢালল দুষ্কৃতীরা

চাকরি বিক্রির বিনিময়ে ২০ কোটি তুলেছিলেন সুজিত! সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি ইডির

নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২৫ বছর বয়সী ভারতীয় তরুণীর

বৃষ্টির দিনে জমে যাবে সন্ধ্যা, বানিয়ে ফেলুন মুচমুচে এঁচোড়ের কাবাব

স্বস্তি মমতার! ফ্রিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে কালীঘাট তৃণমূল, জানাল হাইকোর্ট

কবে ‘যোগিনী’ একাদশী, জানুন উপবাস পালনের নিয়ম-কানুন, পুজোর শুভ সময়…

হাসপাতালে বন্ধ হবে ‘দালালরাজ’, স্বাস্থ্য ভবন থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

বারুইপুরে প্রভাস মণ্ডলের এনকাউন্টার কাণ্ডের তদন্তে সিআইডি

ইরানের চাবাহার বন্দরে বড়সড় হামলা চালাল মার্কিন সেনা

গভীর রাতে গৃহবধূকে একা পেয়ে যা করলেন তৃণমূল নেতা… কড়া পদক্ষেপ পুলিশের

ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮১১, এখনও চলছে উদ্ধার কাজ

‘বুদ্ধিজীবীরা সমাজবিরোধী, এদের মাথায় ডিম ছুড়ুন’, নিদান দিলীপ ঘোষের