চিনের খামার থেকে পালিয়ে যাওয়া সাপের কামড়ে মৃত মহিলা, বিষাক্ত গোখরো পাকড়াওয়ের ভিডিও ভাইরাল  

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  চিনের দক্ষিণাঞ্চলের গুয়াংজি ঝুয়াং অঞ্চলে ভয়াবহ বন্যার জেরে ভেসে যাওয়া খামার থেকে পালিয়ে যাওয়া সাপের কামড়ে এক মহিলার প্রাণ গিয়েছে। তাছাড়া কামড় খেয়ে আরও একাধিকজন চিকি‍ৎসাধীন। পরিস্থিতি যাতে হাতের নাগালের বাইরে না যায়, তার জন্য সাপ পাকড়াও করতে নেমে পড়েছেন খোদ গ্রামবাসীরাই। ইতিমধ্যেই সেই ভয়ানক দৃশ্য সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তা দেখে অনেকেরই পিলে চমকে উঠতে পারে।

চিনের সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’ -এর প্রতিবেদন অনুযায়ী, , টাইফুন মায়সাকের প্রভাবে টানা ভারী বৃষ্টিতে গুয়াংজি অঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। গুয়াংজি প্রদেশ বাণিজ্যিকভাবে সাপ চাষের জন্য বিখ্যাত। প্রতি বছর অন্তত ৩০ কোটি সাপের প্রজনন ঘটানো হয়। ওষুধ ছাড়াও চর্মজাত পণ্য প্রস্তুতের জন্য সাপ চাষ করে জীবিকা নির্বাহ করেন স্থানীয় বাসিন্দারা। তাছাড়া মাংস হিসেবে ব্যবহারের জন্যও সাপের চাষ করা হয়। সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে গুয়াংজির বিস্তীর্ণ এলাকা প্রভাবিত হয়েছে। বন্যার জলে হেংঝৌ শহরের ইউনবিয়াও টাউনশিপের দেংওয়েই গ্রামের একটি সাপের খামার ডুবে গিয়েছে। আর সেই সুযোগে কমপক্ষে ৯০০টি সাপ খামার ছেড়ে পালিয়ে গিয়েছে। পালিয়ে যাওয়া সাপগুলোর মধ্যে বিষধর গোখরো যেমন রয়েছে, তেমনই বিষহীন জলঢোঁরাও রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, নিচু এলাকায় থাকা ছোট ছোট সাপের খামারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এক সাপ চাষি জানান, স্থানীয়ভাবে মূলত গোখরো, কিং র‍্যাট স্নেক এবং জলঢোঁরা সাপ চাষ করা হয়। এর মধ্যে কেবল গোখরোই বিষধর। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন উদ্ধারকারী দল মোতায়েন করেছে। সেই সঙ্গেই আশপাশের গ্রামের বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক মিলে একটি সাপ ধরার দল গঠন করেছেন। তাঁরা ক্ষতিগ্রস্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাপ উদ্ধার করছেন। উদ্ধারকারীদের দাবি, এখন পর্যন্ত ধরা পড়া অধিকাংশ সাপই বিষহীন। জলের ভিতরে সাপের নৃত্য ও জীবন হাতে নিয়ে সাপ ধরার ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। গ্রাম কমিটির প্রধান উ ঝি জানিয়েছেন, একজন মহিলা সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন। বন্যায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় তাঁকে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। জলবন্দি বাসিন্দাদের সাপের কামড় থেকে বাঁচাতে যুদ্ধকালীন ত‍ৎপরতায় উদ্ধারকার্য শুরু করেছে স্থানীয় প্রশাসন।

দেখুন ভয়ঙ্কর ভিডিও-

মরক্কোর বিরুদ্ধে গোল করে মেসিকে ছোঁয়ার দিনেই নতুন কীর্তি গড়লেন এমবাপে

নরওয়ের বিরুদ্ধে নামার আগেই দুঃসংবাদ ইংল্যান্ড শিবিরে, দুই ম্যাচ নিষিদ্ধ দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার

সূর্য-মঙ্গলের মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ঝড় উঠতে চলেছে ৪ রাশির জাতকদের জীবনে

আসবে অঢেল টাকা, সংসারে মা লক্ষ্মীর কৃপা ফেরাতে ঘরে রাখুন মাটির এই জিনিস

বাড়ির প্রধান দরজার সামনে তুলসীগাছ রাখছেন? এক ভুলেই নেমে আসতে পারে ঘোর বিপদ

কঠোর পরিশ্রমের ফল পাবেন, হঠাৎ ভ্রমণের সুযোগ, কর্মক্ষেত্রে মনের কথা কাউকে জানাবেন না

মরক্কোকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন এমবাপেরা

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?