‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

Bigg Boss Bangla-র সঞ্চালক হিসেবে মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের আগমন ঘিরে শুরু থেকেই যথেষ্ট কৌতূহল ছিল দর্শকমহলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: Bigg Boss Bangla-র সঞ্চালক হিসেবে মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের আগমন ঘিরে শুরু থেকেই যথেষ্ট কৌতূহল ছিল দর্শকমহলে। ক্রিকেট মাঠে যিনি তাঁর ঠান্ডা মাথার জন্য পরিচিত, তিনি কি সামলাতে পারবেন এমন একটি হাউজ, যেখানে প্রতিনিয়ত তৈরি হচ্ছে ঝামেলা, আবেগ, ইগো এবং বদলে যাওয়া সমীকরণ? কিন্তু সাম্প্রতিক সপ্তাহান্তের এপিসোডগুলি যেন সব প্রশ্নের স্পষ্ট উত্তর দিয়ে দিল। কারণ হাউজের উত্তেজনা যত বাড়ছে, ‘দাদা’-এর প্রতিযোগীদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা ততটাই নজর কাড়ছে। তাঁর সতর্কবার্তার মধ্যে যেমন রয়েছে দৃঢ়তা, তেমনই তাঁর প্রশ্নগুলি প্রতিযোগীদের মধ্যে যথেষ্ট অস্বস্তির মধ্যে ফেলছে।

এমনকী পরিস্থিতি যখন তীব্র উত্তেজনার দিকে গিয়েছে, তখনও কথোপকথনের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছেন তিনি। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর রাগ প্রকাশের ধরন। গলার স্বর চড়ানো বা অযথা রাগ দেখানোর বদলে, তাঁর কয়েকটি কথা এবং তাঁর দেওয়া সতর্কবার্তা অনেক সময় প্রতিযোগীদের চিন্তায় ফেলে দিচ্ছে। তাঁর শান্তভাবে বলা কথাগুলিই যেন সবার নজর কাড়ছে বেশি। আর এখানে আবারও মনে পড়ে যায় ক্রিকেট মাঠের সেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে— চাপের মুহূর্তেও ঠান্ডা মাথায় পরিস্থিতি বুঝে, ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যাঁর অন্যতম বড় শক্তি ছিল।

কোনও contestant-এর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হোক, accountability চাওয়া হোক কিংবা কোনও conflict-কে সরাসরি address করা— Bigg Boss-এর house-এও সেই একই leadership instinct-এর ছাপ দেখা যাচ্ছে, যা একসময় ক্রিকেট মাঠে তাঁর captaincy-কে আলাদা করে তুলেছিল। Contestants-রা নিজেদের strategy এবং alliance নিয়ে game খেলছেন ঠিকই। কিন্তু Weekend episode-গুলি আরও একটি interesting dynamic সামনে এনেছে— এমন একজন host, যিনি খুব কাছ থেকে game-টা observe করছেন এবং প্রয়োজন হলে যারা game খেলছে, তাদেরই প্রশ্ন করতে পিছপা হচ্ছেন না। মঞ্চ বদলেছে, game বদলেছে— কিন্তু captain-এর authority এখনও একই রকম স্পষ্ট।

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

প্রথা ভেঙে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনে গুজরাত

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান