‘দীর্ঘদিন ধরেই নির্যাতিতার উপর নজর ছিল প্রভাসের’, বারুইপুর কাণ্ডে ধৃতদের জেরায় নয়া তথ্য

পুলিশ সূত্রের খবর, বরাবরই বাকি বিকৃতকাম প্রভাস। এলাকার বহু মহিলাকে নানাভাবে উত্যক্ত করত সে। কাজবাজ কিছু করত না। সারাদিন নেশায় ডুবে থাকত।

Share:

নিজস্ব প্রতিনিধি: এনকাউন্টারের পরেই পুলিশের তরফে দাবি করা হয়েছিল বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুন কাণ্ডে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলই। যাঁকে দিন দুয়েক আগে এনকাউন্টার করা হয়েছে। পুননির্মাণের জন্যে তাঁকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হলে পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করেছিল প্রভাস। এরপরেই প্রভাসের উপর পাল্টা গুলি চালায় পুলিশ। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর পরের পুলিশ জানিয়েছিল, প্রভাসই ঘটনার মূল অভিযুক্ত। এবার তাঁর বিরুদ্ধে আরও একাধিক বিস্ফোরক তথ্য সামনে এল।

পুলিশ সূত্রের খবর, বরাবরই বাকি বিকৃতকাম প্রভাস। এলাকার বহু মহিলাকে নানাভাবে উত্যক্ত করত সে। কাজবাজ কিছু করত না। সারাদিন নেশায় ডুবে থাকত। স্ত্রীকে মারধর করত। বারুইপুরের নির্যাতিতার উপর অনেকদিন থেকেই নজর ছিল প্রভাসের। সেই কারণেই ওই নাবালিকার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিল। যাতে তাঁকে আড়ালে নিয়ে গিয়ে এমন কুকর্ম করতে সুবিধা হয়। প্রভাসের মৃত্যুর পর তাঁর মা, প্রতিবেশীরা তাঁর চরিত্র নিয়ে মুখ খুলেছে। স্ত্রী তাঁর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে বলেছিলেন, ও বরাবরই নোংরা মানসিকতার। তাই নাবালিকাকে নির্যাতন সে করেনি, সেটা জোর গলায় বলতে পারবেন না তিনি। প্রতিবেশীরাও একই কথা বলেছিল।

এমনকি এই ঘটনায় আরও তিন ধৃত কবীর মোল্লা, দিবাকর সর্দার ও আনন্দ সর্দারকে মুখোমুখি জেরা করে একই কথা জেনেছে পুলিশ। তাঁরা দাবি করেছে, ঘটনার মূল অভিযুক্ত প্রভাসই। এই ঘটনায় যাবতীয় পরিকল্পনা করেছিল সে-ই। একই এলাকার বাসিন্দা হওয়ায় বহুদিন ধরেই নির্যাতিতার উপর নজরে রেখেছিল প্রভাস। বন্ধুত্ব পাতিয়ে তাঁর আস্থা অর্জন করেছিল। আর ভিডিওতে যে রাজা নামটি শোনা গিয়েছিল, সেটি ধৃতদের কারও নাম। তদন্তকারীদের বিভ্রান্ত করতেই এই নাম ব্যবহার করেছিল প্রভাস। শুধু তাই নয়, নাবালিকাকে ঘটনাস্থলে নিয়ে আসা, অত্যাচার, দেহ লোপাট, পুলিশের হাত থেকে বাঁচা, সবটারই সুপরিকল্পিত ‘নীলনকশা’ করেছিল প্রভাস। কিন্তু শেষরক্ষা হল না। পুলিশের এনকাউন্টারে শেষ হল সে।

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলা, নিহত ১৭

কলকাতা মেট্রোয় নতুন রেকর্ড! মাত্র ২০ মিনিটেই ভিক্টোরিয়া স্টেশনে ‘দুর্গা’

বৃষ্টিতে ভিজলে কি সত্যিই চুল পড়ে? জেনে নিন এর পেছনের আসল কারণ

বর্ষা নামতেই জ্বর-সর্দির থাবা? জানুন সুস্থ থাকার সহজ পাঁচ মন্ত্র

কারুরে পদপিষ্ট কাণ্ডে পুলিশকেই কাঠগড়ায় তুললেন বিজয়

প্রোটোকলের তোয়াক্কা নেই, থলে হাতে বাজারে গিয়ে পটল কিনলেন কৃষিমন্ত্রী দুধকুমার

রাস্তা না পুকুর? চিনার পার্কে হাঁটু জলে ডুবল একের পর এক গাড়ি, নাজেহাল নিত্যযাত্রীরা

দক্ষিণ স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২

স্ট্র্যান্ড রোডে গাছ ভেঙে বিপত্তি, বন্ধ যান চলাচল, ভারী বৃষ্টিতে স্তব্ধ কলকাতা

আজ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ সফরে শুভেন্দু, নজরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভা

দেশের মাটিতেই তৈরি হবে ‘আয়রন ডোম’! বড় পদক্ষেপের পথে ভারত-ইজরায়েল

ভিন জাতে বিয়ে, নববধূকে অপহরণ করল বাপের বাড়ির লোকেরা

কণ্ঠস্বরের নমুনা না দেওয়ায় হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে অভিষেক, কী বললেন বিচারপতি?

প্রাক্তন ARTO-র বাড়ির দেওয়াল ভাঙতেই মিলল সোনা-টাকার ভান্ডার! চাঞ্চল্য আগ্রায়