বর্ষায় ঘরে ভ্যাপসা গন্ধ? রান্নাঘরের এই ৪ উপাদানেই মিলবে সহজ সমাধান

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষা মানেই একটানা বৃষ্টি, মেঘলা আকাশ আর শীতল হাওয়া। তবে এই মনোরম আবহাওয়ার সঙ্গে ঘরে ঢুকে পড়ে আরেক অবাঞ্ছিত সঙ্গী স্যাঁতসেঁতে ভাব ও ভ্যাপসা গন্ধ। বিশেষ করে যেসব ঘরে পর্যাপ্ত আলো-বাতাস ঢোকে না, সেখানে এই সমস্যা আরও প্রকট হয়ে ওঠে। অনেকেই দামি রুম ফ্রেশনার বা সুগন্ধি স্প্রে ব্যবহার করেন, কিন্তু তার প্রভাব বেশিক্ষণ স্থায়ী হয় না। অথচ রান্নাঘরে থাকা কয়েকটি সাধারণ উপাদান দিয়েই খুব সহজে ঘরকে রাখা যায় সুগন্ধে ভরপুর। বিশেষজ্ঞদের মতে, কিছু প্রাকৃতিক উপাদান ফুটিয়ে তার বাষ্প ঘরের বাতাসে ছড়িয়ে দিলে শুধু দুর্গন্ধই দূর হয় না, পরিবেশও অনেকটা সতেজ হয়ে ওঠে। বর্ষাকালে রাসায়নিক সুগন্ধির বদলে এই ঘরোয়া পদ্ধতিগুলি কার্যকর হতে পারে।

ঘরের ভ্যাপসা গন্ধ দূর করতে কী ব্যবহার করবেন?

১. লেবুর খোসা ও তেজপাতা
ব্যবহারের পর লেবুর খোসা ফেলে না দিয়ে সংরক্ষণ করুন। একটি পাত্রে জল নিয়ে তাতে দু’টি লেবুর খোসা ও একটি তেজপাতা দিয়ে ৫ মিনিট ফুটিয়ে নিন। লেবুর সাইট্রাস সুবাস ও তেজপাতার ঝাঁঝালো গন্ধ ঘরের স্যাঁতসেঁতে ভাব কমাতে সাহায্য করে এবং বাতাসকে সতেজ রাখে।

২. কফি পাউডার
একটি পাত্রে জল নিয়ে তাতে দু’চামচ কফি পাউডার মিশিয়ে হালকা আঁচে ফুটিয়ে নিন। কিছুক্ষণের মধ্যেই কফির মন ভালো করা সুগন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়বে। বর্ষার গুমোট পরিবেশ কাটিয়ে ঘরে এনে দেবে ক্যাফের মতো আমেজ।

৩. কমলা বা মোসাম্বির খোসা
তাজা কিংবা শুকনো কমলার খোসা জলে ফুটিয়ে নিলেই মিলবে প্রাকৃতিক এয়ার ফ্রেশনার। সাইট্রাসের সতেজ গন্ধ ঘরের দুর্গন্ধ দূর করার পাশাপাশি পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

৪. লবঙ্গ
চার থেকে পাঁচটি লবঙ্গ জলে দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন। লবঙ্গের বাষ্প ঘরের ভ্যাপসা গন্ধ কমাতে সাহায্য করে। পাশাপাশি এর প্রাকৃতিক সুগন্ধ ঘরের পরিবেশকে আরও আরামদায়ক করে তোলে।

বর্ষাকালে ঘরের জানলা-দরজা সুযোগ পেলেই খুলে রাখুন, যাতে পর্যাপ্ত আলো ও বাতাস প্রবেশ করতে পারে। পাশাপাশি নিয়মিত ঘর শুকনো রাখা এবং এই ধরনের সহজ ঘরোয়া উপায় ব্যবহার করলে স্যাঁতসেঁতে গন্ধের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অল্প খরচে, অল্প সময়েই ঘর হয়ে উঠবে আরও সতেজ, পরিচ্ছন্ন এবং মন ভাল করা সুগন্ধে ভরপুর।

আর্জেন্টিনা ফাইনালে খেললে ‘নিষিদ্ধ’ হতে পারেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স-স্পেন, কবে মহাযুদ্ধ?

অজান্তেই ডেকে আনছেন অশুভ শক্তি! ডাইনিং টেবিলে কখনও রাখবেন না এই জিনিসগুলি

দেবশায়নী একাদশী ও চাতুর্মাসের মধ্যবর্তী সময়ে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

আজকের রাশিফল: শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন বসের, দূরে ভ্রমণের সুযোগ আসবে…

মেরিনো ম্যাজিকে বেলজিয়ামের মন ভেঙে ১৬ বছর বাদে সেমিফাইনালে স্পেন

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

বর্ষায় ঘরে ভ্যাপসা গন্ধ? রান্নাঘরের এই ৪ উপাদানেই মিলবে সহজ সমাধান

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী