জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা: এ যেন ঠিক উলটপুরাণ। রাজ্যে এনডিএ-সরকার ক্ষমতাতে। কিন্তু উপনির্বাচনে দলের হয়ে ভোটে দাঁড়িয়েও পিছিয়ে গেলেন বিজেপি নেতা অভিষেক কুমার সিনহা ওরফে বান্টি। বিহারের বাঁকিপুরে আগামী ৩০ জুলাই উপনির্বাচন। সেই আসনে প্রার্থী হিসেবে দলের যুব মোর্চার নেতা অভিষেক কুমার সিনহাকে প্রার্থী করেছিল বিজেপি। গতকাল, বৃহস্পতিবার ওই আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন জমাও দেন তিনি। কিন্তু আজ, শুক্রবার আচমকাই বাঁকিপুর আসনে মনোনয়ন প্রত্যাহার করে নেন অভিষেক। পারিবারিক কারণ দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি। তবে দলের একজন কর্মী হিসেবে কাজ করে যাবেন বলে জানিয়েছেন অভিষেক।

আর তাঁর এই সিদ্ধান্তে বিপাকে পড়েছে গেরুয়া শিবির। রাতারাতি প্রার্থী খুঁজতে গিয়ে হিমশিম খান বিহারের বিজেপি নেতারা। কারণ বাঁকিপুর উপনির্বাচনে আগামী ১৩ জুলাই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। তাই তড়িঘড়ি প্রার্থী খুঁজতে থাকে বিজেপি। সূত্রের খবর, অভিষেকের জায়গায় গেরুয়া শিবির প্রার্থী করেছে নীরজ কুমার সিংকে।

আরও পডুন: রিল বানানোর নেশায় থর নিয়ে সোজা গঙ্গায়, তার পর যা ঘটল জানলে অবাক হবেন

আগামিকাল শনিবার তিনি মনোনয়ন জমা দেবেন বলে জানা গিয়েছে। বিহারের বাঁকিপুর আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে। কারণ এই আসনে বহুমুখী লড়াই হতে চলেছে। রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) রেখা গুপ্তাকে প্রার্থী করেছে বাঁকিপুরে। তিনিও গতকাল, বৃহস্পতিবার তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর ভোটে লড়ছেন বাঁকিপুর থেকে। তিনি আগামী ১৩ জুলাই তাঁর মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গিয়েছে। বিহারের বাঁকিপুরে আগামী ৩০ জুলাই উপনির্বাচন। ফল ঘোষণা আগামী ৩ আগস্ট।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান