দেবশায়নী একাদশী ও চাতুর্মাসের মধ্যবর্তী সময়ে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হিন্দুশাস্ত্রে দেবশায়নী একাদশী এবং চাতুর্মাস সময়কালের বিশেষে তাৎপর্য রয়েছে। কথিত রয়েছে, এই দিন থেকেই ভগবান বিষ্ণু চার মাসের জন্য নিদ্রায় যান।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দুশাস্ত্রে দেবশায়নী একাদশী এবং চাতুর্মাস সময়কালের বিশেষে তাৎপর্য রয়েছে। কথিত রয়েছে, দেবশায়নী একাদশী থেকেই ভগবান বিষ্ণু চার মাসের জন্য নিদ্রায় যান। আর তিনি বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণ ভগবান শিবের কাছে শপে দিয়ে যান। আগামী ২৫ জুলাই দেবশায়নী একাদশী পালিত হবে। এদিন থেকেই শুরু হবে চাতুর্মাস। যা কার্তিক মাসের দেবুথানী একাদশী পর্যন্ত চলবে। যেহেতু এই চারমাস বিষ্ণু বিশ্রাম থাকবেন। তাই এই সময়ে সমস্ত শুভ অনুষ্ঠান (বিয়ে, উপনয়ন, গৃহপ্রবেশ ইত্যাদি) কঠোরভাবে নিষিদ্ধ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই সময়কালে গ্রহের গতিবিধিতে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে, যা নির্দিষ্ট কিছু রাশির জাতক-জাতিকাদের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। চলুন জেনে নেওয়া যাক সেই ভাগ্যবান রাশিগুলি কারা…

মেষ: মেষ রাশির জন্য চাতুর্মাস আশীর্বাদস্বরূপ। এ সময়ে চাকরিজীবীরা পদোন্নতি বা নতুন দায়িত্ব পাবেন। ব্যবসায় উল্লেখযোগ্য মুনাফা অর্জনের সম্ভাবনা রয়েছে। আর্থিক লাভের নতুন উৎস তৈরি হবে। পূর্বে আটকে থাকা টাকা পুনরুদ্ধার হবে। পরিবারে শান্তি ও সুখ বিরাজ করবে। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে।

সিংহ: এই সময়ে ভগবান বিষ্ণু ও ভগবান শিবের আশীর্বাদে সিংহ রাশির জাতক-জাতিকাদের সৌভাগ্যের দরজা খুলে যাবে। যদি চাকরি পরিবর্তনের কথা ভেবে থাকেন, তবে এটাই সেরা সময়। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। পৈতৃক সম্পত্তি থেকে লাভের সম্ভাবনা রয়েছে। বিনিয়োগের জন্য এটি ভাল সময়। আপনার আত্মবিশ্বাস বাড়বে, যার ফলে আপনি কঠিন সিদ্ধান্তগুলিও সহজে নিতে পারবেন।

তুলা: তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য এই একাদশীর সময়টি শুভ। জমি, বাড়ি বা যানবাহন কেনার সম্ভাবনা রয়েছে। সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। চলমান যেকোনও বিবাদের সমাধান হবে। স্বাস্থ্যের উন্নতি হবে এবং দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে মুক্তি পাবেন।

ধনু: চাতুর্মাস সময়কাল ধনু রাশির জন্য সর্বাঙ্গীণ সুবিধা বয়ে আনবে। এই সময়ে ভাগ্য আপনার প্রতিটি কাজে সহায়ক হবে। অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন হবে। আয়ের উৎস বৃদ্ধি পাবে, যার ফলে সঞ্চয়ও বাড়বে।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান