‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো থেকে যে মার্কিন সেনা পিছোবে না, তা স্পষ্ট করে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১০ জুলাই) কোনও রাখঢাক না রেখে ইরানকে দেওয়া বার্তায় মার্কিন অধীশ্বর বলেছেন, ‘আলোচনা চালাতে আপত্তি নেই। তবে যুদ্ধবিরতি সমাপ্ত হয়ে গিয়েছে।’

গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হামলা চালায় বলে অভিযোগ ওঠে। আর ওই অভিযোগ ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। গত ৭ জুলাই হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার বদলা নিতে আচমকাই ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় মার্কিন সেনা। ৭ ও ৮ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টকম (ইউএস সেন্ট্রাল কমান্ড) ইরানের ১৭০টিরও বেশি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। লক্ষ্যবস্তুর মধ্যে ছিল এয়ার ডিফেন্স সিস্টেম, উপকূলীয় নজরদারি স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ডিপো, নৌঘাঁটি এবং লজিস্টিক অবকাঠামো। পাল্টা জবাব দিতে কুয়েত, বাহরাইন ও কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড-ও। দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যেই তুরস্কের রাজধানী আঙ্কারায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ এবং বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনা সম্ভব নয়।

শুক্রবার (১০ জুলাই) নিজের সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে গিয়েছে বলে ফের উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘ইসলামিক রিপাবলিক অফ ইরান আমাদের কাছে ‘আলোচনা’ চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে। আমরা তাতে সম্মত হয়েছি, তবে যুক্তরাষ্ট্র তাদের দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে যে—যুদ্ধবিরতি শেষ!’

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান