স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালে শোকজ ১২ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়ের পরিদর্শনের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে বড় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হল। হাসপাতালের ১২ জন কর্মীকে শোকজ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে হাসপাতালের পরিকাঠামোগত ঘাটতির একটি বিস্তারিত তালিকাও তৈরি করা হয়েছে। 

গতকাল আচমকাই বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। পরিষেবা, পরিচ্ছন্নতা এবং প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখার পর একাধিক বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। এরপরই তদন্তের নির্দেশ দেন মন্ত্রী। মন্ত্রীর নির্দেশ মেনে তদন্ত শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্তে দায়িত্বে গাফিলতির অভিযোগ উঠে আসে ১২ জন কর্মীর বিরুদ্ধে। সেই রিপোর্টের ভিত্তিতেই তাঁদের শোকজ নোটিস দেওয়া হয়েছে। শোকজ হওয়া কর্মীদের মধ্যে রয়েছেন চারজন ওয়ার্ড মাস্টার, চারজন নন-মেডিক্যাল সুপার, একজন ইনফেকশন ইনচার্জ সিস্টার, দুজন সিস্টার ইনচার্জ এবং প্রসূতি বিভাগের একজন ফ্যাসিলিটি কোয়ালিটি ম্যানেজার। অভিযোগ, প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করেননি। সেই কারণেই তাঁদের কাছে লিখিত জবাব তলব করা হয়েছে।

আরও পড়ুনঃ বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের বাড়িতে বসল সিসি ক্যামেরা, শনিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

অন্যদিকে, শুধুমাত্র কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েই থেমে থাকছে না হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের পরিকাঠামোগত যে সব ঘাটতি রয়েছে, তারও একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হয়েছে। দ্রুত সেই তালিকা স্বাস্থ্যমন্ত্রীর দফতরে পাঠানো হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদনও জানানো হবে বলে হাসপাতাল সূত্রে খবর। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা বিষয়টি জানান বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি অভিজিৎ সাহা। তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ মেনেই তদন্ত হয়েছে। তদন্তে দায়িত্বে গাফিলতির প্রমাণ মেলায় সংশ্লিষ্ট ১২ জনকে শোকজ করা হয়েছে। পাশাপাশি হাসপাতালের পরিকাঠামোগত সমস্যাগুলিও দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

রিল বানানোর নেশায় থর নিয়ে সোজা গঙ্গায়, তার পর যা ঘটল জানলে অবাক হবেন

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

কয়লা চুরি ও অবৈধ খনন রুখতে কড়া পদক্ষেপ! আইনি ক্ষমতা পেল CISF

বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের বাড়িতে বসল সিসি ক্যামেরা, শনিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

একুশে জুলাইয়ের সভার অনুমতি চেয়ে হাইকোর্টে কালীঘাট তৃণমূল

রাতভর পুলিশের অভিযান, অবশেষে গ্রেফতার হুগলির কুখ্যাত দুষ্কৃতী কমল দেব

চেক বাউন্স মামলায় বিপাকে রাজপাল যাদব, তিন মাস জেল দিল দিল্লি হাইকোর্ট

অধীর চৌধুরীর নিরাপত্তায় কাটছাঁট কেন্দ্রের, নেপথ্যে কী কারণ?

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলা, নিহত ১৭

কারুরে পদপিষ্ট কাণ্ডে পুলিশকেই কাঠগড়ায় তুললেন বিজয়

স্ট্র্যান্ড রোডে গাছ ভেঙে বিপত্তি, বন্ধ যান চলাচল, ভারী বৃষ্টিতে স্তব্ধ কলকাতা

বিষ্ণুপুর পুরসভায় কোটি কোটি টাকার কেলেঙ্কারি, প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে FIR হতেই বেপাত্তা অভিযুক্ত

জিম্বাবোয়ের সফরের আগে চাকরি যাচ্ছে গম্ভীরের!

ডিসেম্বরে সদলবলে আত্মসমর্পণ, বড় ঘোষণা শেখ হাসিনার