বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রহারেণ ধনঞ্জয়। শনিবার (১১ জুলাই) সাউদাম্পটনে পঞ্চম তথা শেষ টি টোয়েন্টি ম্যাচে অক্ষর পটেল-প্রিন্স যাদবদের পিটিয়ে ছাতু করলেন জস বাটলার-হ্যারি ব্রুকরা। দুজনের ২৩৩ রানের পার্টনারশিপের দৌলতে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২৫৭ রান তুলল স্বাগতিক ইংল্যান্ড। জস বাটলার ৬৪ বলে ১৩১ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছেন। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক ৪৫ বলে ৯৫ রান করে অপরাজিত রয়েছেন। ভারতের হয়ে দুটি উইকেট নিয়েছেন শিবম দুবে।

যানজটে ফেঁসে যাওয়ায় এদিন নির্ধারিত সময়ে স্টেডিয়ামে পৌঁছাতে পারেননি শ্রেয়স আইয়াররা। ফলে টস করতে বিলম্ব হয়। টস জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান টিম ইন্ডিয়ার অধিনায়ক। দ্বিতীয় ওভারেই ইংলিশ ওপেনার ফিল সল্টকে (৬) সাজঘরে ফিরিয়ে ভারতীয় শিবিরে স্বস্তি এনে দিয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করে দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যান জস বাটলার ও হ্যারি ব্রুক। মাত্র ৪৮ বলেই শতরানের পার্টনারশিপ গড়েন দুজনে। ভারতীয় বোলারদের নির্দয়হীনভাবে মেরে মাত্র ১৯ বলেই ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। তাঁর অর্ধশতরান সাজানো ছিল পাঁচটি ছক্কা ও দুটি চারে।

হ্যারি ব্রুকের পরে নিজের অর্ধশতরান পূর্ণ করেন ইংলিশ ওপেনার জস বাটলারও। অর্ধশতরান পূর্ণ করার পরে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন ইংলিশ জুটি। তাণ্ডব চালিয়ে ১৩.৩ ওভারেই দলকে দেড়শো রানের গণ্ডি পার করে দেন। ভারতীয় বোলারদের পিটিয়ে ছাতু করে নিজের শতরান পূর্ণ করেন বাটলার। সতীর্থের মারমুখী মেজাজ দেখে নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছিলেন ব্রুক। শেষ পর্যন্ত ১৯তম ওভারে এসে বাটলারের ধ্বংসলীলা থামান শিবম দুবে। ভেঙে যায় ২৩৩ রানের জুটি। ৬৪ বলে ১২টি চার ও আটটি ছক্কার সাহায্যে ১৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ইংলিশ ওপেনার। বাটলার সাজঘরে ফেরার পর ক্রিজে এসে থিতু হতে পারেননি জেকব বেথেল। তাঁকে শূন্য রানে ফেরান শিবম। শেষ পর্যন্ত তিন উইকেট হারিয়ে ২৫৭ রান তোলে ইংল্যান্ড। হ্যারি ব্রুক ৯৫ ও উইল জ্যাকস সাত রানে অপরাজিত থেকে যান। চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়স আইয়ারদের চাই ২৫৮।

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

আর জি কর কাণ্ডে পিঠ বাঁচাতে ঋতব্রতদের শিবিরে নির্মল ঘোষ

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার

ঠোঁট কাটার চিকিৎসায় অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল