নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা কয়েক দিনের বৃষ্টিতে কার্যত নাজেহাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। কোথাও জল জমে ব্যাহত হয়েছে যান চলাচল আবার কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। উত্তরবঙ্গের একাধিক জেলায় অব্যাহত রয়েছে প্রবল বৃষ্টি। নতুন সপ্তাহেও কি একই ছবি থাকবে, নাকি বদলাবে আবহাওয়ার চরিত্র?

নতুন সপ্তাহেও রাজ্যে বৃষ্টির দাপট কমার কোনও ইঙ্গিত নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতায় অবস্থান করা এই ঘূর্ণাবর্তের সঙ্গে বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা যুক্ত হয়েছে। ফলে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে, যা রাজ্যের উত্তর ও দক্ষিণ উভয় অংশেই বৃষ্টি বজায় রাখবে। এছাড়া বর্ষাকালীন অক্ষরেখা বর্তমানে হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই আবহাওয়াগত পরিস্থিতির জেরেই আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

কলকাতায় মঙ্গলবার পর্যন্ত দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার শহরের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় আগামী কয়েক দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বাঁকুড়া ও পূর্ব-পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। ওই দিন হাওড়া ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গেও পরিস্থিতি খুব একটা স্বস্তিদায়ক নয়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার-সহ প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সর্বত্র কমবেশি বৃষ্টি চলবে। এছাড়া আগামী শুক্রবার ও শনিবার বিশেষ করে কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বেশি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ