এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

Share:

নিজস্ব প্রতিনিধি: কথা ছিল, সবকিছু ঠিকঠাক থাকলে আজ অর্থাৎ সোমবার (১৩ জুলাই) হাসপাতাল থেকে ছাড়া পাবেন অভিনেতা রাজেশ শর্মা। বিষয়টি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন অভিনেতার আপ্তসহায়ক শুভাশিস পাণ্ডা। কিন্তু এদিন হাসপাতাল থেকে জানানো হয়েছে, এখনই ছাড়া পাচ্ছেন না অভিনেতা। আরও কিছুদিন হাসপাতালের পর্যবেক্ষণে থাকতে হবে তাঁকে। তবে আগের তুলনায় এখন অনেকটাই ভাল আছেন রাজেশ শর্মা। তাহলে কবে হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারবেন তিনি? তাঁর শারীরিক অবস্থা এখন কেমন? অভিনেতার চিকিৎসক জানিয়েছেন, ইতিমধ্যেই ICU থেকে সরিয়ে তাঁকে আলাদা কেবিনে রাখা হয়েছে। কিন্তু এখন তাঁর নাকে অক্সিজেনের নল ঢোকানো রয়েছে। চিকিৎসা চলছে।’ গত শুক্রবার সংক্রমণ কমাতে অভিনেতার একটি ছোট অস্ত্রোপচার হয়েছিল। সেটা সফল হয়েছে। তাঁকে দেখতে শনিবার মন্ত্রী ইন্দ্রনীল খাঁ হাসপাতালে গিয়েছিলেন। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, রাজেশ শর্মার অসুস্থতার কথাটা প্রথমে নিশ্চিত করছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। তাঁর কথায়, তেলেগু সুপারস্টার প্রভাসের আসন্ন ছবি ‘ফৌজি’-র সেটে রাজেশ শর্মাকে বিষাক্ত মাকড়সা কামড় দিয়েছে। সেদিন হায়দরাবাদের রামোজি ফিল্ম স্টুডিওর ভিতরে একটি জঙ্গলে ‘ফৌজি’-র শুটিং চলছিল। শুটিংয়ের ফাঁকে অভিনেতা চা খেতে গেলে তাঁকে মাকড়সা কামড় দেয়। কিন্তু তখন তিনি বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। এর ছয় ঘণ্টা পর থেকে তাঁর অবস্থার অবনতি হতে শুরু হয়। তাঁর ডান পায়ে তীব্র ব্যথা শুরু হয়, অসুস্থ বোধ করেন। তা নিয়েই, তিনি বিমানে চেপে কলকাতায় ফেরেন। যাত্রাপথে তাঁর প্রচণ্ড জ্বর আসে। ক্রমশ অস্থির হয়ে পড়েন তিনি। ঘন ঘন জ্বর আসায় তাঁকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করাতে হয়। ডায়াবেটিস থাকার কারণে তাঁর সংক্রমণ দ্রুত ছড়ায়। চিকিৎসকেদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন।

এই ঘটনায় নড়েচড়ে বসেছে শ্রমিক সংগঠন AICWA। তাঁরা সেদিন শুটিংস্থলে ঠিক কী কী হয়েছিল তার তদন্তের জন্যে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্থ রেড্ডির কাছে অনুরোধ করেছিল। প্রযোজক সংস্থার বিরুদ্ধেও অবহেলার অভিযোগ তোলে। তবে এ প্রসঙ্গে ক্ষোভ উগরে অভিনেতার আপ্তসহায়ক শুভাশিস বলেছেন, হায়দরাবাদে নয়, কলকাতায় ফিরে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। পোকার কামড়ে নয়, রক্তে চিনির মাত্রা বেড়ে যাওয়ায় পা ফুলে গিয়েছিল। চুলকে ফেলায় দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে। ‘ফৌজি’ ছবির শুটিং করতে গিয়ে কিছুই হয়নি অভিনেতার। কেন অভিনেতাকে নিয়ে এমন বড় ভুয়ো খবর রটানো হচ্ছে?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রেশন দুর্নীতির অভিযোগে গুমায় খাদ্যমন্ত্রীর হানা, গ্রেফতার ডিলার শ্যামল সাহা

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

একসময়ে চিকিৎসার সামর্থ্য ছিল না, বর্তমানে ধনকুবের মেসির সম্পত্তি কত, জানেন?

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ