২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রতীক্ষার অবসান।  মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। জানানো হয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। ঐচ্ছিক বিষয়-সহ সব বিষয়ের পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। 

মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে,  মাধ্যমিক পরীক্ষা শুরু হবে  প্রতিদিন সকাল ১০টা ৪৫ থেকে। চলবে  দুপুর ২টো পর্যন্ত। পরীক্ষার্থীরা পরীক্ষা শুরু হওয়ার প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র দেখার সুযোগ পাবে। 

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি 

প্রথম ভাষা -১৫ ফেব্রুয়ারি (সোমবার)

দ্বিতীয় ভাষা- ১৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার)

ইতিহাস -১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)

ভূগোল- ১৯ ফেব্রুয়ারি (শুক্রবার)

গণিত- ২২ ফেব্রুয়ারি (সোমবার)

পদার্থবিজ্ঞান- ২৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার)

জীবনবিজ্ঞান-২৪ ফেব্রুয়ারি (বুধবার)

ঐচ্ছিক বিষয়-২৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) 

তবে পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হলেও মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ফিজিক্যাল এডুকেশন, সোশ্যাল সার্ভিস এবং ওয়ার্ক এডুকেশন (কর্মশিক্ষা) পরীক্ষার দিন পরে  জানানো হবে। বাংলা, ইংরেজি-সহ আরও ১২টি বিষয়ে প্রথম ভাষার পরীক্ষা নেবে পর্ষদ। দ্বিতীয় ভাষার ক্ষেত্রে পড়ুয়ারা ইংরেজি ও বাংলা এবং নেপালি ভাষা বিষয়েও পরীক্ষা দিতে পারবে ।   তাছাড়াও সকাল ১০টা ৪৫ মিনিট থেকে বিকেল ৩টে পর্যন্ত চলবে সিউয়িং অ্যান্ড নিড্ল ক্রাফ্ট-এর পরীক্ষা । ভোক্যাল অ্যান্ড ইন্সট্রুমেন্টাল মিউজিকের পরীক্ষা হবে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত। কম্পিউটার অ্যাপ্লিকেশন-এর লিখিত পরীক্ষার জন্য  বরাদ্দ করা হয়েছে দু’ঘণ্টা ৪৫ মিনিট সময়।   বৃত্তিমূলক বিষয়ের ক্ষেত্রে ১ ঘন্টা ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। 

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মন্ত্রীর সামনে কার ধরে ক্ষমা চাইলেও রেহাই নেই, গুমায় গ্রেফতার রেশন ডিলার

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান চুরি কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, সিটের রিপোর্ট তলব

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ