সিয়ার পর এবার উর্মিলার ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হবু স্বামী, গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বিয়ের আর মাত্র তিন দিন বাকি। নতুন জীবন শুরু করার প্রস্তুতি প্রায় শেষ। কিন্তু তার আগেই নিখোঁজ হয়ে যান হবু বর। পরিবারের উদ্বেগ ধীরে ধীরে ভয়ঙ্কর আশঙ্কায় বদলে যায়। কয়েক দিনের তদন্তের পর সামনে আসে এমন এক হত্যার ছক, যা শুনে হতবাক পুলিশও। অভিযোগ, হবু স্ত্রীই প্রেমিকের সঙ্গে মিলে পরিকল্পনা করে খুন করান ওই যুবককে। পরে পরিচয় গোপন করতে দেহ ফেলে দেওয়া হয় বিহারের জঙ্গলে।

মৃত যুবকের নাম নীরজ হাজরা (২০)। তিনি ঝাড়খণ্ডের গিরিডিহ জেলার জামুয়া থানার ভিখোদিহ গ্রামের বাসিন্দা। গত ৫ জুলাই হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি। তাঁর বাবা সুভাষ হাজরা থানায় নিখোঁজ ডায়েরি করেন। প্রথমে নিখোঁজের ঘটনা হিসেবেই তদন্ত শুরু করে পুলিশ। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে অপহরণের মামলা রুজু হয়। তদন্তের দায়িত্ব দেওয়া হয় বিশেষ তদন্তকারী দল (এসআইটি)-কে। মোবাইলের লকেশান, কলের তথ্য এবং অন্যান্য ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখে তদন্তকারীরা বিহারের জামুই জেলার বেলা জঙ্গলে পৌঁছন। সেখানে উদ্ধার হওয়া এক অজ্ঞাতপরিচয় দেহ নীরজের বলে শনাক্ত হয়। এরপরই তদন্তের মোড় ঘুরে যায়। পুলিশের দাবি, গিরিডিহের বেঙ্গাবাদ এলাকার গামতারিয়া গ্রামের উর্মিলা কুমারীর সঙ্গে তাঁর ভাসুর সুভাষ পাসওয়ানের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। এদিকে পরিবারের সিদ্ধান্তে নীরজের সঙ্গে উর্মিলার বিয়ে ঠিক হয়। বিয়ের আর মাত্র তিন দিন বাকি থাকতেই দু’জনে নীরজকে পথের কাঁটা মনে করেন। এরপরই তাঁকে খুনের ছক কষা হয়। অভিযোগ, পরিকল্পনা করে নীরজকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়। তারপর দেহ বিহারের জঙ্গলে ফেলে দেওয়া হয়, যাতে পরিচয় গোপন থাকে এবং তদন্তে বিভ্রান্তি তৈরি হয়। তবে মোবাইলের তথ্য ও বৈজ্ঞানিক তদন্তে সেই পরিকল্পনা ভেস্তে যায়।

আরও পড়ুনঃ ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

এই ঘটনায় উর্মিলা কুমারী ও সুভাষ পাসওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের দেখানো পথেই উদ্ধার হয়েছে ঘটনার কাজে ব্যবহৃত একটি হন্ডা স্কুটার। বিহার পুলিশ খুনে ব্যবহৃত দুটি ছুরিও বাজেয়াপ্ত করেছে। তদন্তকারীদের দাবি, এই ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারেন। তাঁদের খোঁজে ঝাড়খণ্ড ও বিহারের একাধিক জায়গায় তল্লাশি চলছে।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে