মৃত ভিখারিণীর ঘর থেকেই উদ্ধার লক্ষাধিক টাকা

কণিকা মোহন্ত মারা যেতেই তাঁর কুঁড়ে ঘর থেকে উদ্ধার হল কয়েক লক্ষ টাকা, তাও নগদে। মোটা টাকা জমিয়েও তা ট্রাঙ্ক কিনে বাড়িতেই রেখে দিয়েছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সারা জীবন ধরে রাস্তার ধারে ভিক্ষা। লোকের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা। দিন কাটাতেন লোকের দেওয়া খাবার খেয়েই। পরণের বস্ত্রও ছিল মলীন। অথচ তিনি চোখ বুজতেই তাঁর ঘর থেকে উদ্ধার হল কয়েক লক্ষ টাকা, তাও নগদে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর(Uttar Dinajpur) জেলার ইসলামপুরIIslampur) পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে। মৃত ভিখারিণীর(Begger) নাম কণিকা মোহন্ত। তাঁর বাড়ি ইসলামপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের লোকনাথ কলোনি এলাকায়। দিন পাঁচেক আগে মৃত্যু হয় তাঁর। কণিকার সঙ্গে তাঁর আর এক বোন মণিকা দাস এবং তাঁদের বৃদ্ধা মাও থাকতেন। কণিকার দাদা বাবলু ইসলামপুর শহরেই অন্যত্র থাকেন। যদিও বোন মারা যাওয়ার পরে তাঁর কুঁড়ে ঘর থেকে ৩ ট্রাঙ্ক(Trunk) ভর্তি টাকা পাওয়া যাওয়ার খবর পেয়ে দ্রুত চলে আসেন। তাঁর সামনেই শুরু হয় টাকা গোনার কাজ। অনুমান করা হচ্ছে, তিনটি ট্রাঙ্কে সব মিলিয়ে কয়েক লক্ষ টাকা রয়েছে।

এদিন কণিকার দাদা জানিয়েছেন, ‘আমার বোন ভিক্ষা করে টাকা উপার্জন করত। বাইরে খাওয়াদাওয়া করত। আমি নিজেও গরিব। অসুস্থও বটে। এই টাকা আমি নিজে নেব না। এই টাকার কিছুটা ব্যাঙ্কে রাখব। বাড়িটা সংস্কার করব। বোনের শ্রাদ্ধশান্তিও করতে হবে। আর এ দিয়ে আমার মায়ের চিকিৎসা করাব।’ তবে এই ঘটনায় সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, কণিকা নিজে যেখানে এত টাকা জমাতে সক্ষম হয়েছিলেন তখন কেন ভিক্ষা করে দিন কাটাছিলেন আর কেনই বা নিজের চিকিৎসা করাননি। যদিও এলাকাবাসীর দাবি, কণিকাও তাঁর পরিবারের সকলেই কিছুটা হলেও মানসিক ভারসাম্যহীণ। আর তার জেরেই মোটা টাকা জমিয়েও তা ট্রাঙ্ক কিনে বাড়িতেই রেখে দিয়েছিলেন। ওই টাকা ব্যাঙ্কেও জমা করেননি। নিজে কোনও সুখ কেনার চেষ্টাও করেননি।

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা