আইনি প্রক্রিয়া অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণ, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে আইনি প্রক্রিয়াই মেনে চলা হবে বলে ফের জানিয়ে দিল বিদেশ মন্ত্রক। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, ‘ যে কোনও প্রত্যর্পণই আইনি বিষয়। আইনি প্রক্রিয়াতেই এর নিষ্পত্তি হবে। শেখ হাসিনার বিষয়ে দিল্লির মনোভাবের কোনও বদল ঘটেনি।’ যদিও চলতি ডিসেম্বরেই স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে যাওয়ার বিষয়ে বঙ্গবন্ধু কন্যা যে ঘোষণা করেছেন, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বিদেশ মন্ত্রকের মুখপাত্র।

সেনা অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ অগস্ট ঢাকা থেকে পালিয়ে দিল্লিতে রাজনৈতিক আশ্রয় নেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পর থেকে দিল্লিতেই গোপন ডেরায় রয়েছেন তিনি। গত বছর নভেম্বরেই জুলাই আন্দোলন চলাকালীন বিক্ষোভকারীদের গণহত্যার অপরাধে বঙ্গবন্ধু কন্যাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তদারকি সরকার ফাঁসির আসামি তথা পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে ভারতের বিদেশ মন্ত্রককে বেশ কয়েক দফায় চিঠিও পাঠিয়েছিল। যদিও সেই চিঠিতে সাড়া দেয়নি দিল্লির কর্তারা।

গত সপ্তাহেই এক আন্তর্জাতিক বার্তা সংস্থাকে দেওয়া টেলিফোন সাক্ষা‍ৎকারে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জানান, ‘চলতি বছরের ডিসেম্বরেই তিনি বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। শুধু তিনি নন, তাঁর সঙ্গে যে সব আওয়ামী লীগ নেতারা বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে গা ঢাকা দিয়ে রয়েছেন, তারাও দেশে ফিরবেন।’ বঙ্গবন্ধু কন্যার ওই ঘোষণা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। যদিও অনেকেই ওই ঘোষণাকে রাজনৈতিক গিমিক বলেই মনে করছেন।

হরমুজের পর এবার ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের পথে হাঁটছে ইরান!

ডায়াবেটিস রোগীদের বড় স্বস্তি! রোজের পরিবর্তে সপ্তাহে একবার ইনসুলিনেই মিলবে ফল

হাঁটুর ব্যথায় নাজেহাল? পেইনকিলার ভুলে খাবারের তালিকায় রাখুন এই ৮ সুপারফুড

তাড়াহুড়ো করে ঋতব্রতকে বিরোধী দলনেতা কেন? অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন হাইকোর্টের

স্ত্রীকে খুন করে লাশ নিয়ে ৭০ কিমি গাড়ি চালিয়ে থানায় পৌঁছলেন ঘাতক স্বামী

আচমকাই হাসপাতালে ভর্তি অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়, কেমন আছেন?

‘পুজোগুলিতে রাজনৈতিক দখলদারি চলবে না,’ বিজেপি নেতা-কর্মীদের স্পষ্ট বার্তা শমীকের

শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জ গঠন পিছিয়ে গেল

আইনি প্রক্রিয়া অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণ, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক

বিপর্যয় সামলে রুট-ডসনের চওড়া ব্যাটে ভর করে ২৫৮ রান তুলল ইংল্যান্ড

‘তারকেশ্বরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত করব,’ ঘোষণা করলেন শুভেন্দু

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! ২২,১৯৫ শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেল

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব

তীব্র আর্থিক সংকটে রোনাল্ডোর ক্লাব, আটকে গেল খেলোয়াড়দের বেতন