ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  পারস্য উপসাগর ঘিরে উত্তেজনা বাড়ছে। সেই আবহেই ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর সাম্প্রতিক বিমান হামলায় অন্তত ৩০ জনের বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরান সরকার। একইসঙ্গে, এই হামলায় আহত হয়েছেন ২৬০ জনেরও বেশি। তাঁদের মধ্যে কয়েকজন শিশুর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রক। বুধবার (১৫ জুলাই) ইরানের প্রশাসনিক ও স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তাদের বক্তব্যের ভিত্তিতে এই তথ্য প্রকাশ হয়েছে।

ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি সমাজমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় জানান, দক্ষিণাঞ্চলে চালানো সাম্প্রতিক বিমান হামলায় ৩০ জনের বেশি সাধারণ মানুষের প্রাণ গিয়েছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে সরকার। উদ্ধার ও চিকিৎসার কাজে প্রশাসন সর্বশক্তি দিয়ে কাজ করছে বলেও দাবি করেন তিনি। মোহাজেরানি আরও বলেন, ইরানের দক্ষিণাঞ্চল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। এই অঞ্চলের উপর হামলা শুধু মানুষের প্রাণহানিই ঘটায়নি, দেশের গুরুত্বপূর্ণ পরিকাঠামোর উপরও তার প্রভাব পড়েছে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে, ইরানের স্বাস্থ্য মন্ত্রকের জনসংযোগ বিভাগের প্রধান হোসেন কেরমানপুর সমাজমাধ্যম ‘এক্স’-এ জানান, সাম্প্রতিক হামলায় আহতের সংখ্যা ২৬০ জন ছাড়িয়েছে। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে। আহতদের মধ্যে অন্তত ছয়জন শিশু রয়েছে। চিকিৎসকদের মতে, তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুনঃ ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থনের পথে শরদের এনসিপি

ইরানের দাবি, সাম্প্রতিক হামলায় সাধারণ মানুষেরই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। প্রাণহানির পাশাপাশি বহু মানুষ গুরুতর জখম হয়েছেন। তবে এই হামলা নিয়ে এখনও পর্যন্ত মার্কিন প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি। পারস্য উপসাগর ঘিরে চলা উত্তেজনার আবহে এই হামলার জেরে পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। পরিস্থিতির উপর নজর রাখছে একাধিক দেশ ও আন্তর্জাতিক সংস্থা।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি