বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

এবার সূর্যপুরের নিহত নাবালিকার বাবাকে সরকারি চাকরি দিল রাজ্য সরকার। তাঁকে কারা দফতরে নিয়োগ করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুন কাণ্ডে গ্রেফতার হয়েছে ৬ জন। মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছে। এছাড়া বারুইপুর কাণ্ডে গণপিটুনিতে মৃত্যু হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডলের। ঘটনায় গ্রেফতার হয়েছে আটজন। ইন্দ্রজিতের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে সরকার থেকে। এবার সূর্যপুরের নিহত নাবালিকার বাবাকে সরকারি চাকরি দিল রাজ্য সরকার। তাঁকে কারা দফতরে নিয়োগ করা হয়েছে।

সপ্তাহ দুয়েক আগে খাবার কিনতে যাওয়ার নামে বাড়ি থেকে বেরিয়েছিল ওই ১৩ বছরের ছাত্রী, রাস্তা থেকেই তাঁকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের পর খুন করা হয়। নিখোঁজ হওয়ার কয়েক ঘন্টা পর পুকুর থেকে দেহ উদ্ধার হয় নাবালিকার। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। তদন্তে নেমে পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে। একজনকে এনকাউন্টার করেছে। একই দিনে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে ইন্দ্রজিৎ মণ্ডলকে সন্দেহ করে তাঁকে খুন করা হয়েছে। সেই ঘটনায় নাবালিকা ও ইন্দ্রজিতের পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নাবালিকার দেহ উদ্ধারের দু’দিন পরেই বারুইপুরে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। বারুইপুর পুলিশ সুপারের দফতরে বৈঠক করেন। নির্যাতিতার পরিবারের দাবিগুলো গুরুত্ব সহকারে শোনেন। পুলিশের শীর্ষ আধিকারিকদের প্রশাসনিক নির্দেশও দেন। এদিকে মৃত ওই ছাত্রীর পরিবারের আবেদন মেনে সূর্যপুরে একটি পূর্ণাঙ্গ পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এলাকায় সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া মৃত ছাত্রীর স্মরণে লাইব্রেরি নির্মাণের আবেদন জানানো হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর তরফ থেকে সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। আগে নির্যাতিতা ছাত্রীর বাবাকে সরকারি চাকরি দিল রাজ্য সরকার।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস