রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধি: রথযাত্রার পবিত্র দিনে দেশজুড়ে ভক্তদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুজনেই মহাপ্রভু জগ্ননাথের আশীর্বাদে দেশবাসীর সুখ, শান্ত, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেছেন। অন্যদিকে, এদিন সকালেই পরিবারকে সঙ্গে নিয়ে নদিয়ার ইসকনের সদর দফতর মায়াপুরে পৌঁছে বিশেষ পুজো ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।

রথযাত্রা উপলক্ষে সমাজমাধ্যমে শুভেচ্ছাবার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘পবিত্র রথযাত্রা উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা। এই উৎসব ভারতের শাশ্বত আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল বহিঃপ্রকাশ। রথযাত্রার সঙ্গে জড়িত রীতিনীতি ভারত তথা বিশ্বজুড়ে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে এসেছে। এই উৎসব বিনম্রতা, সম্মিলিত অংশগ্রহণ এবং নিঃস্বার্থ সেবার আদর্শকে অনুপ্রাণিত করে। মহাপ্রভু জগন্নাথ সকলকে সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি দিক।’ অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সমাজমাধ্যমে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘শুভ রথযাত্রার পবিত্র তিথিতে শ্রীশ্রী জগন্নাথ দেব, শ্রীশ্রী বলভদ্র দেব ও মাতা সুভদ্রা দেবীর চরণে জানাই শতকোটি প্রণাম। প্রভুর অশেষ কৃপায় সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। তাঁর আশীর্বাদে আমাদের দেশ, সমাজ ও মানবজাতির সর্বাঙ্গীণ মঙ্গল ও কল্যাণ সাধিত হোক এই প্রার্থনা করি। পবিত্র রথযাত্রা উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও শুভকামনা। জয় জগন্নাথ।’

আরও পড়ুন: ফুল-ফলে সেজে উঠছে মায়াপুরের জগন্নাথের রথ, অপেক্ষায় হাজার হাজার ভক্ত

এদিকে রথযাত্রার দিন সকালে মা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে মায়াপুরের ইসকন চন্দ্রোদয় মন্দিরে পৌঁছন দিলীপ ঘোষ। সেখানে তিনি জগন্নাথদেবের আরতিতে অংশ নেন। এরপর গোসেবার বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের হাতে গোমাতাকে খাদ্য খাওয়ান এবং গোমাতার পা ধুয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি যজ্ঞেও অংশ নিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে যজ্ঞাহুতি দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ইসকনের মতো আন্তর্জাতিক ধর্মীয় প্রতিষ্ঠানের রথযাত্রায় অংশ নিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। রাজনৈতিক প্রসঙ্গে প্রশ্ন উঠতেই তিনি মন্তব্য করেন, ‘তৃণমূলের জন্য বিজেপির দরজা বন্ধ হয়ে গিয়েছে। মশা, মাছি পর্যন্ত আর ঢুকতে পারবে না।’ তবে তৃণমূল নেতা মদন মিত্রের সম্ভাব্য রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয় এবং সে সম্পর্কে তিনি কোনও মন্তব্য করতে চান না।

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

বাংলার মিহিদানা খাওয়ার শখ হয়েছিল স্বয়ং জগন্নাথের, জানুন মাহেশের ৫৬ ভোগে কী কী থাকে?

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, পুজো দিলেন শুভেন্দু

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ি, ধস সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে, বিপাকে স্থানীয়রা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে

রীতি মেনে মাহেশে পালিত হচ্ছে রথযাত্রা, সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড়

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

কোটি কোটি টাকার মাদ্রাসা কেলেঙ্কারি! হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে যোগী রাজ্যের এটিএস

শ্রেণীকক্ষে হারানো ৫০০ টাকা খুঁজতে ছাত্র-ছাত্রীদের বিবস্ত্র করলেন শিক্ষিকা, উত্তপ্ত স্কুল চত্বর

বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে খুনের হুমকি তিন যুবকের, চাঞ্চল্য ব্যারাকপুরে