‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

রাজ্যের পালাবদল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পুরীর জগন্নাথ ধামের জগন্নাথ দেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী থাকাকালীন নিয়ম অগ্রাহ্য করে দিঘায় জগন্নাথ মন্দির গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাথরের মূর্তি করে তাতে ‘ধাম’ লিখেছেন তিনি। কারও কথা শোনেননি তিনি। কিন্তু প্রভু কারও অহংকার সয় না। তার জন্যই আর তার সরকার থাকল না। রাজ্যের পালাবদল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পুরীর জগন্নাথ ধামের জগন্নাথ দেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতি। দিঘায় জগন্নাথ মন্দিরের নামের আগে ধাম লেখা নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়েছিল বিভিন্নমহল। কিন্তু সকল তর্ক-বিতর্ককে উড়িয়ে দিয়ে ২০২৫ সালের অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কারও কথা না শোনার উল্টো ফলই পেলেন মমতা। ক্ষমতা থেকেই চলে গেলেন তিনি। আগেরবার রথে নিজে রাস্তা ঝাঁট দিয়ে রথের রশি টেনেছিলেন। কিন্তু এক বছরের মধ্যেই সব পাল্টে গেল! 

পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির কথায়, তিনি রাজনীতিতে বিশ্বাসী নন। যেটা উচিত মনে হয়, বলে ফেলেন। দিঘায় জগন্নাথের বিগ্রহ প্রতিষ্ঠার সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কথা শোনেননি। দিঘা মন্দিরকে ধাম লিখল। অনেকবার বারণ করেছিলেন। কিন্তু তাঁর কথা শোনেনি প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রভু অহংকার সহে না। তাই তাঁর সরকার আর রইলা না। এরপর তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করে বলেন, শুভেন্দু তাঁর শিষ্য। উনিই খাটি সোনা। ধাম লিখে কী লাভ হল? ধাম তো শুধুমাত্র পুরীর জগন্নাথ ধাম। এরকম হাজার হাজার মন্দির তৈরি হচ্ছে। এটা করে কী লাভ হল। সরকারই উল্টে গেল।

এদিকে সম্প্রতি পুরনো রথযাত্রা কমিটিগুলিকে আর্থিক সহায়তার ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি হয়েছেন জগন্নাথ দয়িতাপতি। তিনি জানিয়েছেন, ‘চৈতন্য মহাপ্রভুর দেশ বাংলাকে খুব ভালোবাসি আমি। শ্রদ্ধা করি। বাংলার লোকেদের আমি আশীর্বাদ করি।’ বুধবার থেকেই সৈকত শহরে ঝাঁপিয়ে বৃষ্টি। বৃহস্পতিবারেও পুরীতে আবহাওয়ার একই অবস্থা। কিন্তু বৃষ্টি মাথায় নিয়েই রথের রশি ছুঁতে হাজার হাজার ভক্ত পুরীতে ছুটে এসেছেন। সাড়ম্বরে সেখানে রথ উৎসব পালিত হচ্ছে। আজ দুই ভাই বোনকে নিয়ে মাসির বাড়ি যাবেন জগন্নাথ।

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

‘মুড ফুচকার মতো হলেও মন চায় রসগোল্লা’, ‘মন্দারমণি’ থেকে বার্তা সানি লিওনির

স্কুল বাস থেকে নামতে গিয়েই অঘটন, চালকের গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!