জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় গভীর রাতে গোলাগুলির ঘটনায় মৃত্যু হল এক অটোচালকের। আহত হয়েছেন স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি)-এর তিনজন জওয়ান। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভাদেরওয়াহ শহরে মোবাইল ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। 

সূত্রের খবর, ঘটনার দিন গভীর রাতে ভাদেরওয়াহ শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে জয়-গান্দোহ রোড এলাকায় সন্দেহজনক গতিবিধির খবর পায় এসওজি। সেই তথ্যের ভিত্তিতে সেখানে ওত পেতে ছিলেন নিরাপত্তারক্ষীরডি রাত প্রায় আড়াইটে নাগাদ এক যুবককে আটকানোর চেষ্টা করা হয়। পুলিশের দাবি, ওই যুবক আচমকাই নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালান। তাঁদের একটি সরকারি রাইফেল ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করেন। এরপর ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক জওয়ান গুলি চালান। গুলিতে গুরুতর জখম হন ওই যুবক। পরে তাঁর পরিচয় জানা যায়। তিনি অটোচালক আরিফ হুসেন। ধস্তাধস্তির সময় এসওজি-র চারজন জওয়ানও আহত হন। আহতদের প্রথমে ভাদেরওয়াহ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের ডোডা সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরিফ হুসেনের। ঘটনার জেরে এক ধর্মপ্রচারককে আটক করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এই ঘটনার সঙ্গে তাঁর সরাসরি কোনও যোগ রয়েছে কি না, টা এখনও স্পষ্ট নয়। তদন্তকারীরা সব দিক খতিয়ে দেখছেন। 

আরও পড়ুনঃ ‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

ঘটনার পর থেকেই গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়েছে। ভাদেরওয়াহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অতিরিক্ত সিআরপিএফ ও পুলিশ মোতায়েন করা হয়েছে। জয়-গান্দোহ এলাকায় তল্লাশি অভিযানও শুরু করেছে সেনাবাহিনী। গুজব ছড়ানো রুখতেই সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

‘3 Idiots তাঁর জীবন থেকে অনুপ্রাণিত নয়’, সোনমের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন ‘র‍্যাঞ্চো’ আমির

মেসি-ইয়ামালদের ম্যাচে রেফারি কে? ঘোষণা করল ফিফা

‘গেটম্যানই মূল অপরাধী’, মুর্শিদাবাদে ট্রেন দুর্ঘটনায় দাবি অধীরের

ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা! তদন্তের নির্দেশ রেলের

২০ দিন ধরে অভুক্ত, ‘শরীরের হাড় দেখা যাচ্ছে ওয়াংচুকের’, বড় সতর্কবার্তা চিকিৎসকদের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! দুই পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি