বাঁকড়া মসজিদ চত্বরে কড়া নিরাপত্তা, পিছু হটলেন সিদ্দিকুল্লা চৌধুরী

Share:

নিজস্ব প্রতিনিধি: দমদম বিমানবন্দরের মসজিদে নমাজ পড়ার ডাক দিয়েছিলেন জমিয়তে উলেমা-ই-হিন্দের রাজ্য সভাপতি সিদিকুল্লাহ চৌধুরী।  তবে, শুক্রবারের ঘোষিত কর্মসূচি হঠাৎ বাতিল করে দিলেন সিদ্দিকুল্লা।  এই পরিস্থিতিতে এলাকায় গিয়েও পিছু হটলেন এই নেতা। যদিও কর্মসূচি বাতিল হলেও কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই বাঁকড়া ও সংলগ্ন এলাকায় ব্যাপক পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। প্রশাসনের পক্ষ থেকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর ১৬৩ ধারা জারি করা হয়েছে। ফলে চারজনের বেশি মানুষের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় দুই কোম্পানি সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিধানগর পুলিশ কমিশনারেটের প্রায় ২৫০ জন পুলিশকর্মী দায়িত্বে রয়েছেন। প্রস্তুত রাখা হয়েছে জলকামান, কাঁদানে গ্যাসের শেল এবং দমকলের ইঞ্জিন। পুলিশের তরফে মাইকে বারবার শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে। সিদ্দিকুল্লা চৌধুরীর বাড়ি সংলগ্ন এলাকাতেও রুট মার্চ চালানো হয়েছে এবং বাইরে থেকে আগত ব্যাক্তিদের ওপর নজরদারি রাখা হয়েছে। উল্লেখ্য, বিমানবন্দর চত্বরে অবস্থিত মসজিদে নমাজ আদায় সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশের পরই এই বিতর্কের সূত্রপাত। রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, সরকার কোনও ধর্মীয় আচার পালনে বাধা দিতে চায় না। তবে বিমানবন্দরের নিরাপত্তা এবং জাতীয় সুরক্ষার বিষয়টি সর্বাগ্রে বিবেচনা করা হচ্ছে। এর আগে সিদ্দিকুল্লা চৌধুরী ঘোষণা করেছিলেন, শুক্রবার সকাল সাড়ে ১১টায় তাঁরা শান্তিপূর্ণভাবে মসজিদে গিয়ে জুমার নমাজ আদায় করবেন। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, কোনও মিছিল, বিক্ষোভ, মাইকিং বা জোরপূর্বক কর্মসূচির পরিকল্পনা নেই। শুধুমাত্র নমাজ আদায়ের মাধ্যমে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো হবে।

আরও পড়ুন: ‘গেটম্যানই মূল অপরাধী’, মুর্শিদাবাদে ট্রেন দুর্ঘটনায় দাবি অধীরের

তিনি আরও দাবি করেন তাঁদের কাছে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া (AAI)-র সরকারি অনুমোদনের নথি রয়েছে। সেখানে ওই মসজিদে নমাজ ও রমজান মাসে ইফতারের অনুমতির কথা উল্লেখ আছে। সেই নথির ভিত্তিতেই তাঁরা আইন মেনে নিজেদের অবস্থান তুলে ধরতে চেয়েছিলেন। সিদ্দিকুল্লার অভিযোগ, ‘বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোনও সাড়া মেলেনি। তাঁর বক্তব্য , তাঁরা সবসময় আইন মেনেই আন্দোলন করেছেন এবং ভবিষ্যতেও শান্তিপূর্ণ পথেই নিজেদের দাবি জানান।’ যদিও কর্মসূচি শেষ পর্যন্ত বাতিল হয়েছে, তবুও পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে প্রশাসন। এদিন বাঁকড়া মোড় ও বিমানবন্দর সংলগ্ন এলাকায় যান চলাচল স্বাভাবিক থাকলেও গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ছিল নজিরবিহীন।

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার