‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের ভাষার ঐতিহ্যকে তুলে ধরতে কলকাতার জাতীয় গ্রন্থাগারে চালু হল দেশের প্রথম শব্দ জাদুঘর ‘মিউজিয়াম অফ ওয়ার্ড’। এই মিউজিয়ামের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২০ সালে এই জাদুঘরের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই জাদুঘরে রয়েছে মোট ৯ টি গ্যালারি। এর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ ‘ভাষার সময়রেখা’। এখানে ২২ টি ভারতীয় ভাষার উৎপত্তি, বিবর্তন এবং ইতিহাস তুলে ধরা হয়েছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে ভাষার যাত্রাপথ দেখানো হয়েছে দর্শকদের।

উদ্বোধনী অনুষ্ঠানে অমিত শাহ বলেন, ‘আমাদের দেশে সংকীর্ণতার কোনও জায়গা নেই। সংকীর্ণতা ভারতীয় সংস্কৃতির চিহ্ন হতে পারে না। আমরা কারোর বিচারধারায় প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না।’ তিনি আরও বলেন, ‘আজ সব স্কুলে বন্দেমাতরম পুরো গান গাওয়া হয়। এর থেকে বড় বিষয় আর কিছুই হতে পারে না।’ শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলা শাস্ত্রীয় ভাষার মর্যাদা পেয়েছে। তাঁর দাবি, বাংলা বহু বছর ধরে দেশের সংস্কৃতি ও চিন্তাধারাকে সমৃদ্ধ করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তিনি জানান, জাতীয় গ্রন্থাগারের দুর্লভ পাণ্ডুলিপি সংরক্ষণের কাজ শুরু হয়েছে। এই কাজে পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক একসঙ্গে কাজ করবে।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের স্বীকৃতি রয়েছে? কাকলি-সুদীপ-শতাব্দীদের ‘কাগজ’ দেখাতে বললেন অধ্যক্ষ

বক্তব্যের শেষে অমিত শাহ জানান, ‘সাধারণত মানুষ ভাবে মানুষই ভাষার জন্ম দিয়েছে, কিন্তু আসলে ভাষাই মানুষকে তৈরি করে। মানুষের মধ্যে ভাবনা তৈরি হলেই সে প্রকৃত মানুষ হয়ে ওঠে, আর ভাষার মূলেই রয়েছে শব্দ।’ তিনি শুভেন্দু অধিকারীর প্রতি আস্থা রেখেছেন। এই প্রসঙ্গেই তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটি চিঠি লেখার কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার মনের একটা কথা আমি শুভেন্দুকে চিঠিতে লিখেছি। আমার বিশ্বাস, শুভেন্দু আমার সেই স্বপ্ন নিশ্চয়ই পূরণ করবে।’ মঞ্চ থেকে দেশের ভাষাগত ঐতিহ্য রক্ষা এবং আগামী প্রজন্মকে ভাষার প্রতি আরও সচেতন করে তুলতে পাঁচটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্যে ভাষার বিকাশ, প্রযুক্তির ব্যবহার এবং বহুভাষিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন , এই পাঁচটি উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে ভারতীয় ভাষার সংরক্ষণ, প্রসার এবং ভবিষ্যৎ বিকাশ আরও শক্তিশালী ভিত্তি পাবে।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের