সস্তার গয়না কিনছেন? অ্যামাজন-টিকটকের কিছু পণ্যে মিলল ক্যানসারের উপাদান

Share:

নিজস্ব প্রতিনিধি: কম দামে অনলাইনে ‘স্টার্লিং সিলভার’ বা ‘খাঁটি রুপোর’ গয়না কিনতে অনেকেই আগ্রহী হন। কিন্তু সেই সস্তার গয়নার আড়ালে লুকিয়ে থাকতে পারে বড় স্বাস্থ্যঝুঁকি। ব্রিটেনের একটি সাম্প্রতিক অনুসন্ধানে উঠে এসেছে, জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেসে বিক্রি হওয়া কিছু তথাকথিত রুপোর গয়নায় বিপজ্জনক মাত্রায় ক্যাডমিয়াম নামে এক বিষাক্ত ভারী ধাতুর উপস্থিতি রয়েছে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, দীর্ঘদিন এই ধাতুর সংস্পর্শে থাকলে কিডনি, হাড় এবং শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়তে পারে।

দ্য সানডে টাইমস-এর অনুসন্ধান অনুযায়ী, অ্যামাজন ও টিকটক শপ থেকে কেনা একাধিক গয়না মূল্যবান ধাতুর বিশুদ্ধতা যাচাইকারী প্রতিষ্ঠান ‘বার্মিংহাম অ্যাসে অফিস’-এ পরীক্ষা করা হয়। অনেক পণ্যেই ‘৯২৫ স্টার্লিং সিলভার’ লেখা থাকলেও বাস্তবে সেখানে রুপোর বদলে বিপজ্জনক মাত্রার ক্যাডমিয়াম রয়েছে। সবচেয়ে উদ্বেগজনক ফল মেলে অ্যামাজনে বিক্রি হওয়া ২.৯৯ পাউন্ড মূল্যের একটি আংটিতে। ‘৯২৫ স্টার্লিং সিলভার’ হিসেবে বিজ্ঞাপিত ওই আংটিতে ৯২.৩ শতাংশ ক্যাডমিয়াম পাওয়া যায়, যা ব্রিটেনের অনুমোদিত আইনি সীমার প্রায় ৯ হাজার গুন বেশি। অথচ ‘৯২৫ স্টার্লিং সিলভার’ হিসেবে বিক্রি করতে হলে কোনও গয়নায় অন্তত ৯২.৫ শতাংশ বিশুদ্ধ রুপো থাকা বাধ্যতামূলক। টিকটক শপ থেকেও একই ধরনের উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। ‘৯২৫ সিলভার’ নামে বিক্রি হওয়া একটি ব্রেসলেটের চার্মে প্রায় ৩৩ শতাংশ ক্যাডমিয়াম পাওয়া যায়, যা অনুমোদিত সীমার প্রায় ৩ হাজার ৩০০ গুণ বেশি।

কেন এত বিপজ্জনক ক্যাডমিয়াম?

ক্যাডমিয়াম একটি বিষাক্ত ভারী ধাতু। যা সাধারণত ব্যাটারি, শিল্পজাত প্রলেপে এবং বিভিন্ন ধাতব পণ্যে ব্যবহার করা হয়। এই ধাতু শরীরে ধীরে ধীরে জমতে থাকে এবং দীর্ঘমেয়াদে কিডনি বিকল হওয়া, হাড় দুর্বল হয়ে যাওয়া এবং ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞরাও ক্যাডমিয়ামকে মানবদেহের জন্য ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ হিসেবে চিহ্নিত করেছেন। কিংস কলেজ লন্ডনের অধ্যাপক ক্রিস্টার হগস্ট্র্যান্ডের মতে, গয়নায় ক্যাডমিয়ামের উপস্থিতিই সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। বিশেষ করে কোনও শিশু যদি ভুলবশত গয়না মুখে দেয় বা গিলে ফেলে অথবা ক্ষতিগ্রস্ত ত্বকে এই গয়না ব্যবহার করা হয়, তাহলে ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। এমনকি গয়না স্পর্শ করার পর হাত না ধুয়ে খাবার খেলে বা মুখে হাত দিলে ক্যাডমিয়াম শরীরে প্রবেশ করতে পারে। 

এই প্রতিবেদন প্রকাশের পর অ্যামাজন জানিয়েছে, তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং সংশ্লিষ্ট পণ্যগুলিকে সরিয়ে ফেলার প্রক্রিয়া শুরু করেছে। একই সঙ্গে তদন্তও চালানো হচ্ছে। অন্যদিকে টিকটক শপ জানিয়েছে, অভিযুক্ত বিক্রেতাকে তাদের প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি যেসব ক্রেতা ওই ব্রেসলেট কিনেছেন তাদের জন্য পণ্য প্রত্যাহারের ব্যবস্থাও করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, অনলাইনে অত্যন্ত কম দামে ‘রুপোর’ গয়না কেনার আগে অবশ্যই বিক্রেতার বিশ্বাসযোগ্যতা, পণ্যের সার্টিফিকেশন এবং রিভিউ ভালোভাবে যাচাই করা উচিত। কারণ সামান্য সাশ্রয়ের লোভ কখনও কখনও বড় স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে উঠতে পারে।

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের

বাবা ব্যস্ত সম্মেলনে, ব্রিকস বাজার ঘুরে দেখলেন মাসুদ কন্যা জহরা

কঙ্গোতে ভয়াবহতা! ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়াল সাত হাজার, মৃত্যু ৩,০০০ জনের

ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে তাড়া করে খুন, আত্মঘাতী অভিযুক্ত-ও

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

এটিএম থেকে টাকা তুলে প্রতারণা! কলকাতায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার দিল্লি পুলিশের

দুই মেয়েকে যৌন হেনস্থা, গ্রেফতার পাষণ্ড বাবা, চাঞ্চল্য বারুইপুরে

সিগন্যালিংয়ের কাজের জন্য বাতিল একাধিক লোকাল-দূরপাল্লার ট্রেন, দেখে নিন তালিকা

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম়

‘বৈভবের মতো খেলোয়াড় কবে পাব?’, PCB-কে তুলোধনা প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রমের

পুরনো সৈনিকেই আস্থা মমতার, নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের প্রার্থী অখিল গিরি!