‘তেহরান না পারলে অন্য কোনও দেশকেও তেল বিক্রি করতে দেব না’, হুঁশিয়ারি ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অশান্ত মধ্যপ্রাচ্য। নতুন করে একে অপরের উপর হামলা শুরু করেছে আমেরিকা ও ইরান। এর মধ্যেই এবার আমেরিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলিকে তেল সরবরাহ নিয়ে চরম হুঁশিয়ারি  দিল ইরান।  পার্লামেন্টের স্পিকার  মহম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘ইরান যদি তেল বিক্রি করতে না পারে, তাহলে মধ্যপ্রাচ্যের আর কোনও দেশও তেল বিক্রি করতে পারবে না।’  তাঁর এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই আবার তেলের দাম বৃদ্ধির আশঙ্কা করছে। 

বাঘের গালিবফ সতর্ক করে বলেছেন, তেহরান হরমুজ প্রণালির পরিস্থিতিকে যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরতে দেবে না। তিনি বলেন, এই অঞ্চলে মার্কিন বাহিনীর অনুপস্থিতির ওপরই  হরমুজের নিরাপত্তা নির্ভর করছে।  তাঁর কথায়, ‘ইরানকে তার অপরিশোধিত তেল বিক্রি করতে না দেওয়া হলে, ইরান কোনো উপসাগরীয় দেশকেও তাদের তেল বিক্রি করতে দেবে না।’ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চলতে থাকলে ইরানের গুরুত্বপূর্ণ পরিকাঠামো, যেমন সেতু বা বিদ্যুৎকেন্দ্র, লক্ষ্য করে হামলা চালানো হবে। সেই হুঁশিয়ারির জবাব দিতেই ইরানের এই কড়া অবস্থান বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।  

গালিবাফ বলেছেন, ইরানের নিরাপত্তা ও অর্থনীতিকে যদি লক্ষ্য করে হামলা চালানো হয়, তবে গোটা অঞ্চলের বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাঁর দাবি, ইরানকে একঘরে করার চেষ্টা সফল হবে না এবং প্রয়োজনে এমন পদক্ষেপ নেওয়া হবে যাতে পুরো অঞ্চলের তেল রপ্তানি বাধাগ্রস্ত হয়।  বিশেষজ্ঞদের মতে, ইরানের এই হুঁশিয়ারি বাস্তবে কার্যকর হলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহে বড় ধাক্কা লাগতে পারে। কারণ মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ তেল রপ্তানি হয় হরমুজ প্রণালি দিয়ে। তেল রপ্তানি বন্ধ হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়তে পারে এবং তার প্রভাব পড়তে পারে বহু দেশের অর্থনীতিতে। 

ডিম-মাখন-ময়দা-চিনি ছাড়াই তৈরি করুন পেঁপের কুকিজ, রইল সহজ রেসিপি

‘সত্যের পাশে দাঁড়াও,’ ছেলে রাইহানের ছবি প্রদর্শনী বিতর্কে মন্তব্য প্রিয়ঙ্কার

ঘণ্টার পর ঘণ্টা ঠাকুর দেখে পায়ের বেহাল দশা? বাড়িতেই করুন পার্লারের মতো পেডিকিয়োর

হামলার আগে মুম্বইয়ের হোটেলে ‘শুটিং’ অনুশীলন, টাইগারকাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

মা’য়ের গায়ে ডিজেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে

ক্রেনের বদলে ট্রলি, একাদশীতেও চলবে দুর্গা বিসর্জন, ঘাটে ঘাটে নিরাপত্তা জোরদার পুলিশের

নেই চাকরি, বিয়ের খরচ জোগাড় করতে সোনার হার ছিনতাই! গ্রেফতার হায়দরাবাদের যুগল

পুজো মিটতেই ময়দানে ইন্ডিয়া জোট, নভেম্বরের শুরুতে সমাবেশ, আজ বৈঠকে মমতা-রাহুলরা

ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় কেমন থাকবে আবহাওয়া?

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

ছত্তিশগড়ে আত্মসমর্পণকারী মাওবাদী নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে ঘনাচ্ছে রহস্য

জেলমুক্তির পরের দিনই ফের তলব ‘আরশোলা’-দের, দিল্লি পুলিশের ডাক CJP-র তিন নেতাকে

ফেসবুকের তথ্য সুরক্ষায় গাফিলতি, Meta-কে ২৫০০ কোটি ডলার জরিমানার নির্দেশ