ক্রেনের বদলে ট্রলি, একাদশীতেও চলবে দুর্গা বিসর্জন, ঘাটে ঘাটে নিরাপত্তা জোরদার পুলিশের

বুধবার থেকে শহরজুড়ে চলছে প্রতিমা নিরঞ্জন পর্ব। বিসর্জনের আগে গতকাল বাবুঘাটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Share:

নিজস্ব প্রতিনিধি: চোরবাগান সর্বজনীনের মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। যে ঘটনা গোটা রাজ্যকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। ঘটনার থেকে শিক্ষা নিয়ে প্রতিমা বিসর্জনে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। বুধবার থেকে শহরজুড়ে চলছে প্রতিমা নিরঞ্জন পর্ব। বিসর্জনের আগে গতকাল বাবুঘাটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ ও এনডিআরএফের আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি জলপথে ঘাটগুলি পরিদর্শন করেন। বিসর্জন চলবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত।

এই দিনগুলিতে যাতে কোথাও কোনও বিপর্যয় না হয়, সেই কারণে কলকাতার ২৮টি গঙ্গার ঘাট, আদিগঙ্গার পাঁচটি ঘাট এবং ৩৪টি জলাশয় ও সরোবরে পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের প্রায় ২০০টি সংযোগস্থলেও রয়েছে পুলিশ। বিসর্জনের নিরাপত্তা তদারকিতে ১৮ জন আইপিএস আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কলকাতায় ১২জন, হাওড়া, বারাকপুর ও চন্দননগরে দুজন করে থাকছেন। একাদশী, বৃহস্পতিবারও (২২ অক্টোবর) দুপুরের পর থেকে ঘাটে ঘাটে বিসর্জন শুরু জবে। তবে এবারে প্রতিটা ঘাটে ঘাটে ক্রেনের ব্যাবস্থা রাখা হয়নি। অতিরিক্ত ট্রলি ও কুলি রাখা হয়েছে ঘাটগুলিতে। দুর্ঘটনা এড়াতে ২৫টি লাইফ সেভিং নৌকা চলবে।

নিমতলায় ন’টি ও বাবুঘাটে ১২টি ট্রলি রাখা হয়েছে। পাশপাশি থাকছেন ২০০ জন কুলি। যারা দ্রুত কাঠামো সরানোর কাজ করবে। এছাড়াও ভিড় নিয়ন্ত্রণ এবং জরুরী পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জলপথেও চলবে বিশেষ নজরদারি। ২১ থেকে ২৪ অক্টোবর বিকেল ৪টে থেকে প্রতিমা নিরঞ্জন চলবে। ঘাটে পুলিশ আগে থেকে মোতায়েন রয়েছে। পুলিশের অ্যাম্বুল্যান্সও প্রস্তুত রাখা হয়েছে। গতকাল ৬টা পর্যন্ত গঙ্গায় ৬০৪টি প্রতিমার নিরঞ্জন সম্পন্ন হয়েছে। আসলে এবার প্রতিমাকেও সম্মান জানিয়ে বিদায়ের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আসলে ক্রেনে প্রতিমা তুলে বিসর্জন দিতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিমা ভেঙে যায়। তাই ক্রেনের বদলে ট্রলিতে বিসর্জনের কথা বলেছেন শুভেন্দু অধিকারী। 

‘সত্যের পাশে দাঁড়াও,’ ছেলে রাইহানের ছবি প্রদর্শনী বিতর্কে মন্তব্য প্রিয়ঙ্কার

ঘণ্টার পর ঘণ্টা ঠাকুর দেখে পায়ের বেহাল দশা? বাড়িতেই করুন পার্লারের মতো পেডিকিয়োর

হামলার আগে মুম্বইয়ের হোটেলে ‘শুটিং’ অনুশীলন, টাইগারকাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

মা’য়ের গায়ে ডিজেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে

নেই চাকরি, বিয়ের খরচ জোগাড় করতে সোনার হার ছিনতাই! গ্রেফতার হায়দরাবাদের যুগল

পুজো মিটতেই ময়দানে ইন্ডিয়া জোট, নভেম্বরের শুরুতে সমাবেশ, আজ বৈঠকে মমতা-রাহুলরা

নাড়িও কাটা হয়নি! দশমীর রাতে ড্রেনে পড়ে সদ্যোজাত, কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা

প্রকাশ্য রাস্তায় বাঁদরের উপর নির্মম অত্যাচার, ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় কেমন থাকবে আবহাওয়া?

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

ছত্তিশগড়ে আত্মসমর্পণকারী মাওবাদী নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে ঘনাচ্ছে রহস্য

জেলমুক্তির পরের দিনই ফের তলব ‘আরশোলা’-দের, দিল্লি পুলিশের ডাক CJP-র তিন নেতাকে

ফেসবুকের তথ্য সুরক্ষায় গাফিলতি, Meta-কে ২৫০০ কোটি ডলার জরিমানার নির্দেশ