নেই চাকরি, বিয়ের খরচ জোগাড় করতে সোনার হার ছিনতাই! গ্রেফতার হায়দরাবাদের যুগল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  প্রেমের সম্পর্ককে পরিণতি দিতে বিয়ের স্বপ্ন দেখেছিলেন তাঁরা। কিন্তু বেকারত্বের কারণে সংসার শুরুর স্বপ্ন পূরণে বাধা আসছিল। আর সেই স্বপ্ন পূরণ করতেই শেষ পর্যন্ত অপরাধের পথ বেছে নেওয়ার অভিযোগ উঠল এক প্রেমিক-প্রেমিকার বিরুদ্ধে। অন্ধ্রপ্রদেশ থেকে হায়দরাবাদে কাজের সন্ধানে এসে চাকরি না পেয়ে এক বৃদ্ধার সোনার হার ছিনতাইয়ের অভিযোগে পুলিশের হাতে ধরা পড়লেন দু’জন। ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া সোনার হারও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম আনাপু রেড্ডি দুর্গা রামানা রেড্ডি (২৩)। তাঁর সঙ্গিনীর নাম টেঙ্কা বরলক্ষ্মী (২৪)। দু’জনেই অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। প্রায় দেড় বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ে করার পরিকল্পনা নিয়ে মাসখানেক আগে তাঁরা হায়দরাবাদে আসেন। কিন্তু কাজ না মেলায় আর্থিক সমস্যায় পড়েন তাঁরা। অভিযোগ, বিয়ের খরচ জোগাড় করতেই ছিনতাইয়ের পরিকল্পনা করেন দু’জনে। ঘটনাটি  হায়দরাবাদের হাসথিনাপুরম এলাকার রাজা রাজেশ্বরী মন্দিরে ঘটে। সেই সময় মন্দির পরিষ্কার করছিলেন ৬৫ বছর বয়সি অন্দুগুলা রামুলাম্মা। অভিযোগ, তাঁকে সাহায্য করার অছিলায় কাছে যান অভিযুক্তেরা। তার পর বরলক্ষ্মী ওই বৃদ্ধার মুখ চেপে ধরেন এবং রামানা রেড্ডি জোর করে তাঁর গলা থেকে প্রায় ৩০ গ্রাম ওজনের সোনার হার খুলে নেন। এর পর দু’জনে একটি স্কুটারে চেপে পালিয়ে যান।

আরও পড়ুনঃ ছত্তিশগড়ে আত্মসমর্পণকারী মাওবাদী নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে ঘনাচ্ছে রহস্য

তদন্তে নেমে মন্দিরের সিসিটিভি ক্যামেরার ছবি খতিয়ে দেখে পুলিশ। বিভিন্ন জায়গায় অভিযুক্তদের গতিবিধির সূত্র ধরে ঘটনার তিন দিন পরে, বুধবার সকালে ভানস্থলিপুরমের কমলানগরের একটি গয়নার দোকানের কাছে তাঁদের গ্রেফতার করা হয়। উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনার হার এবং দু’টি মোবাইল ফোন। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে আগে কোনও অপরাধের অভিযোগ ছিল না। আপাতত তাঁদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

ডিম-মাখন-ময়দা-চিনি ছাড়াই তৈরি করুন পেঁপের কুকিজ, রইল সহজ রেসিপি

‘সত্যের পাশে দাঁড়াও,’ ছেলে রাইহানের ছবি প্রদর্শনী বিতর্কে মন্তব্য প্রিয়ঙ্কার

ঘণ্টার পর ঘণ্টা ঠাকুর দেখে পায়ের বেহাল দশা? বাড়িতেই করুন পার্লারের মতো পেডিকিয়োর

হামলার আগে মুম্বইয়ের হোটেলে ‘শুটিং’ অনুশীলন, টাইগারকাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

মা’য়ের গায়ে ডিজেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে

ক্রেনের বদলে ট্রলি, একাদশীতেও চলবে দুর্গা বিসর্জন, ঘাটে ঘাটে নিরাপত্তা জোরদার পুলিশের

পুজো মিটতেই ময়দানে ইন্ডিয়া জোট, নভেম্বরের শুরুতে সমাবেশ, আজ বৈঠকে মমতা-রাহুলরা

নাড়িও কাটা হয়নি! দশমীর রাতে ড্রেনে পড়ে সদ্যোজাত, কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা

ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় কেমন থাকবে আবহাওয়া?

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

ছত্তিশগড়ে আত্মসমর্পণকারী মাওবাদী নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে ঘনাচ্ছে রহস্য

জেলমুক্তির পরের দিনই ফের তলব ‘আরশোলা’-দের, দিল্লি পুলিশের ডাক CJP-র তিন নেতাকে

ফেসবুকের তথ্য সুরক্ষায় গাফিলতি, Meta-কে ২৫০০ কোটি ডলার জরিমানার নির্দেশ