হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জের, তারেকের চাপে ইস্তফা বাংলাদেশের রাষ্ট্রপতির

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জল্পনাই সত্যি হল। প্রধানমন্ত্রী তারেক রহমানের চাপের কাছে নতিস্বীকার করে ইস্তফা দিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদের অধ্যক্ষের সচিবালয়ে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। ইস্তফা দেওয়ার পরে দেশের এক অনলাইন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সাহাবুদ্দিন বলেন, ‘আমি শারীরিকভাবে খুব অসুস্থ। দায়িত্ব পালন করতে পারছিলাম না। তাই ইস্তফা দিয়েছি।’ বাংলাদেশের সংবিধান অনুযায়ী, ‘নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদই রাষ্ট্রপতির শূন্য পদে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।’

২০২৩ সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন প্রাক্তন বিচারক মোহাম্মদ সাহাবুদ্দিন। ২০২৪ সালের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরেই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে হটাতে কোমর কষে ঝাঁপিয়েছিলেন তদারকি সরকারের প্রধান মোল্লা মুহাম্মদ ইউনূস। জামায়াতে ইসলামী সহ কট্টর মৌলবাদী দলগুলির সমর্থনও পেয়েছিলেন তিনি। কিন্তু ওই উদ্যোগে সামিল হয়নি বিএনপি। রাষ্ট্রপতিকে সরালে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়বে এমন এক অজুহাত দিয়ে আওয়ামী লীগ জমানার রাষ্ট্রপতির অপসারণ রুখে দিয়েছিলেন বিএনপি নেতারা। গত ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে বিএনপি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন সাহাবুদ্দিন। যদিও ভোটের ঠিক মুখেই এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি জানিয়েছিলেন, নয়া সরকার গঠন হলেই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। তার পরে ছয় মাস কেটে গেলেও ইস্তফার পথে হাঁটেননি রাষ্ট্রপতি।

কিন্তু সাংবিধানিক প্রধান হয়েও দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোপনে যোগাযোগ রাখার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সূত্রের খবর, চিকি‍ৎসার জন্য গত ৯ মে রাষ্ট্রপতি লন্ডনে যান এবং ১৮ মে দেশে ফেরেন। ওই সফরের সময় শেখ হাসিনার সঙ্গে তাঁর টেলিফোনে একাধিকবার কথোপকথন হয়। বিষয়টি জানার পরেই প্রমাণ জোগাড়ে আসরে নামে গোয়েন্দা সংস্থাগুলো। সম্প্রতি কথোপকথনের প্রমাণ জমা দেওয়া হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। তার পরেই চলতি মাসের শুরুতে রাষ্ট্রপতিকে পদত্যাগের বার্তা দেওয়া হয়। সেই বার্তা পাওয়ার পরে গদি বাঁচানোর জন্য সেনাপ্রধান জেনারেল ওযাকার-উজ-জামানের দ্বারস্থ হয়েছিলেন রাষ্ট্রপতি। কিন্তু ইতিবাচক সাড়া না পেয়ে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

যদিও শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার বিষয়টি অস্বীকার করেছিলেন সাহাবুদ্দিন। গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই)দেশের এক সিনিয়র সাংবাদিককে তিনি বলেছিলেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আমার কোনও কথা হয়নি। এসব সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত। এর মধ্যে সত্যের বিন্দুমাত্রও লেশমাত্র নেই। কথা বলতেই হলে বাংলাদেশ থেকেই বলা যায়। লন্ডনে গিয়ে কথা বলতে হবে কেন? এই ধরনের ভিত্তিহীন ও কাল্পনিক খবর উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করে আমাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে।’

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

বিক্ষোভকারী তরুণীর স্তনে হাত মুম্বই পুলিশের আধিকারিকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জের, তারেকের চাপে ইস্তফা বাংলাদেশের রাষ্ট্রপতির

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার