প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের প্রধানমন্ত্রী ও যেকোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন অত্যন্ত সম্মানীয় ব্যক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এক যুবক। দেশ ও রাজ্যের শীর্ষ স্থানীয় দুই ব্যক্তিকে নিয়ে খারাপ মন্তব্যের জেরে গ্রেফতার করা হল এক যুবককে।

পুলিশ জানিয়েছে ধৃতের নাম রুম্মান কবির। তিনি নজরুল সরনী এলাকার বাসিন্দা।বারুইপুর পশ্চিম বিজেপির ১ নম্বর মণ্ডলের পক্ষ থেকে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়েরের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করছে পুলিশ। কেন এই ধরণের পোস্ট পড়েছিলেন তা জানতে জিজ্ঞাসাবা করা হবে বলেও জানা গিয়েছে। 

আরও পড়ুন: বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

এই ঘটনার আগে, সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে কুরুচিকর মন্তব্য ও গালিগালাজ করার অভিযোগে  তমলুক থানার পুলিশ একজন যুবককে গ্রেফতার করেছিল। ঘটনাটি এক মাস আগে ঘটেছিল। অভিযোগ,  ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে থেকে সোশাল মিডিয়ায় তিনি এই ধরনের মন্তব্য করছিলেন। এক বিজেপি কর্মীর অভিযোগের ভিত্তিতে  তাঁকে  গ্রেফতার করা হয়। ধৃতকে আদালতে পেশ করা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ  দেন বিচারক। 

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের