বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছু আগেই ‘স্যাটা ভাঙা মার’ দেওয়া হবে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন হুমায়ুন কবীর। এই নিয়ে বিতর্ক কম হয়নি। সেই রেশ কাটতে না কাটতেই এবার গ্রেফতার হলেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা তথা হুমায়ুন কবীরের অনুগামী সেলিম শেখ। বিধায়ক হুমায়ুন কবীর শক্তিপুর এলাকার সভায় বিতর্কিত মন্তব্য করেছিলেন। সেই সভাতেই উপস্থিত ছিলেন সেলিম। 

জানা গিয়েছে, সেলিম শেখ মুর্শিদাবাদের শক্তিপুর থানার নবগ্রাম এলাকার বাসিন্দা। অভিযুক্তকে আজ রবিবার ( ২৬ জুলাই) বহরমপুরে জেলা আদালতে তোলা হয়। বিজেপি ক্ষমতায় আসার পর রেজিনগরের কাশীপুর এলাকার এক জনসভা থেকে হুমায়ুন কবীর বিতর্কিত মন্তব্য করে বলেছিলেন, ‘বিজেপি জিতেছে, সরকার গড়েছে, ভালো কথা। কিন্তু মুর্শিদাবাদে হেরেও দু-একজন এমন আস্ফালন দেখাচ্ছেন যেন তাঁরাই বিধায়ক। এই আস্ফালনটা কমান। আমি যখন মুসলমানদের জড়ো করে করে স্যাটাভাঙা মার শুরু করব না, পালানোর পথ পাবেন না।  কত দিন জেলে রাখতে পারেন, খাওয়াতে পারেন দেখব? আমার মাথা যে দিন গরম হয়ে যাবে, সে দিন আমি এসপিও বুঝব না, মুখ্যমন্ত্রীও বুঝব না।’  তাঁর এই বক্তব্যের পরেই বঙ্গ রাজনীতিতে ঝড় উঠেছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই মন্তব্যের তীব্র বিরোধীতা করেছিলেন। 

আরও পড়ুন: যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

 হুমায়ুন কবীরের মন্তব্যে জবাবে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘আমার মনে হয়েছে, এনাফ ইজ এনাফ। সময় এসেছে, এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে (হুমায়ুন) পরিষ্কার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এখন মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি।…এমন অ্যাকশন নেবে (পুলিশ), আইনের শাসন কাকে বলে দেখবেন।’ মুখ্যমন্ত্রীর বার্তার পরেউ মাঠে নামে পুলিশ। দায়ের হয় এফআইআর। আম জনতা উন্নয়ন পার্টির বেশ কয়েকজন নেতাকে গ্রেফতারও করা হয়। 

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর