আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রংয়ের কাজ করতে গিয়ে উপর থেকে পড়ে মৃত ১

নিজস্ব প্রতিনিধি: রংয়ের কাজ করতে গিয়ে অসাবধানতাবশত উপর থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের চকদিঘী এলাকায়। একটি বাড়ির রংয়ের কাজ করতে গিয়ে দুর্ঘটনার জেরে সুবীর সরকার এক ব্যক্তির মৃত্যু ঘটেছে।  স্লাব ধরে তিনি রংয়ের কাজ করবার সময় স্লাব ভেঙে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এমনটাই জানা গিয়েছে মৃত ব্যক্তির পরিবারের তরফ থেকে।

অতিদরিদ্র ওই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন সেই কারণে সুবীর সরকারের মৃত্যুতে তাঁর পরিবার প্রভূত ক্ষতিগ্রস্ত হবে। তাই পরিবারের তরফ থেকে ঠিকাদারের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। যদিও অভিযোগ উঠেছে যে ঠিকেদার সেই ক্ষতিপূরণ দিতে অস্বীকার করছেন। সেই জন্য  পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে বলেও জানা গিয়েছে। ঠিকাদারের বক্তব্য যে, তিনিও দরিদ্র তাই ব্যক্তির পরিবারের তরফ থেকে চাওয়া বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া তার পক্ষে সম্ভব নয়।

অন্যদিকে, বৃহস্পতিবার মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে বালুরঘাট পুলিশ মর্গে।  

Published by:

Share Link:

More Releted News:

কার দখলে থাকবে বাংলা? সোমবার দুপুর ১২টার মধ্যেই পূর্বাভাস দেবে ইভিএম

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যাচ্ছেন মমতা, স্ট্রংরুম পাহারায় তৃণমূল সুপ্রিমো

পথ দুর্ঘটনায় দাদু-নাতির মর্মান্তিক পরিণতি, চিকিৎসায় গাফিলতির অভিযোগে ধুন্ধুমার রামপুরহাটে

স্ট্রংরুমে ‘কারচুপি’-র অভিযোগ, প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কুণাল-শশীর

চন্দ্রকোনায় বজ্রপাতে প্রাণ হারাল দুই ভাই, আহত অন্তত চারজন

আদিবাসীদের সেঁন্দরা উৎসবকে কেন্দ্র করে কড়া নজরদারি বন দফতরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ