স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, বানিয়ে ফেলুন তেল ছাড়া লেমন সয়াবিন

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকালকার ব্যস্ত জীবনে স্বাদ আর স্বাস্থ্য দুটো একসঙ্গে বজায় রাখা বেশ কঠিন। তেল- মশলাদার খাবারের ভিড়ে আমরা প্রায়ই এমন কিছু খুঁজি যা একাধারে পুষ্টিকর এবং জিভে জল আনা সুস্বাদু। আপনার এই খোঁজের অবসান ঘটাতেই আজকের স্পেশাল রেসিপি তেল ছাড়া লেমন সয়াবিন। হাইপ্রোটিন সমৃদ্ধ সয়াবিনের সাথে লেবুর রিফ্রেশিং ফ্লেভারের এই যুগলবন্দি আপনার ডায়েট চার্টকে করবে আরও মজাদার। ওজন কমাতে তেল ছাড়াই রেস্তোরাঁ স্টাইলের এই রান্নাটি সহজেই মন জয় করবে সবার।

উপকরণ

সয়াবিন (১ কাপ), লেবুর রস (২ টেবিল চামচ), লেবুর খোসা কুচি (১/৪ চা চামচ), টক দই (৩ টেবিল চামচ), আদা-রসুন বাটা (১ চা চামচ), কাঁচালঙ্কা কুচি (১ চা চামচ), গোলমরিচ গুঁড়ো (আধা চা চামচ), ধনে ও জিরে গুঁড়ো ( ১ চা চামচ), নুন (স্বাদমতো) ও ধনেপাতা কুচি।

পদ্ধতি

গরম জলে সামান্য লবণ দিয়ে সয়াবিন ৫ মিনিট ফুটিয়ে নিন। এরপর জল চিপে সয়াবিনগুলো ভাল করে ধুয়ে আলাদা পাত্রে রাখুন। সেদ্ধ সয়াবিনের সাথে টক দই, আদা ও রসুন বাটা, গোলমরিচ, ধনে, জিরে গুঁড়ো এবং নুন মেশান। মিশ্রণটি ১৫ থেকে ২০ মিনিট ঢেকে রেখে দিন। একটি ননস্টিক প্যান গরম করে ম্যারিনেট করা সয়াবিনগুলো ঢেলে দিন। মাঝারি আঁচে অনবরত নাড়তে থাকুন যেন প্যানের তলায় লেগে না যায়। রান্না হয়ে এলে কাঁচালঙ্কা কুচি ও লেবুর খোসা কুচি ছড়িয়ে দিন। নামানোর ঠিক আগে লেবুর রস দিয়ে ভাল করে মিশিয়ে ১ মিনিট ঢাকা দিয়ে রাখুন। ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম রুটি, পরোটা বা ভাতের সাথে পরিবেশন করুন।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের